চীন বাংলাদেশকে জলবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে: রাষ্ট্রদূত

বাসস

চীন জলবিদ্যুৎ উৎপাদন খাতে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বেইজিং সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত ‘ইয়ালুজাংবু-যমুনা নদীর জলবিদ্যুৎ তথ্য বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারকের বাস্তবায়ন পরিকল্পনা’-এর আওতায় বেইজিং এ সহায়তা প্রদান করবে।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠককালে এ তথ্য জানিয়েছেন বলে আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সাক্ষাৎকালে, চীনা রাষ্ট্রদূত ২০ থেকে ২৪ জানুয়ারী চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফরের বিস্তারিত পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।

স্বাস্থ্য, অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার সকল বিষয় অন্তর্ভুক্ত থাকায় চীনা রাষ্ট্রদূত এই সফরের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বলেন, এই সফরে ‘ইয়ালুজাংবু-যমুনা নদীর জলবিদ্যুৎ তথ্য বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারকের বাস্তবায়ন পরিকল্পনা’ স্বাক্ষর, বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য ইউনান প্রদেশে তিনটি শীর্ষস্থানীয় চীনা হাসপাতাল মনোনীত করার সিদ্ধান্ত, ঢাকায় একটি বিশেষজ্ঞ চীনা হাসপাতাল প্রতিষ্ঠা, ঢাকায় চীনা সাংস্কৃতিক কেন্দ্র ও বেইজিংয়ে বাংলাদেশি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন দুটি বন্ধুত্বপূর্ণ দেশের দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ।

সফলভাবে এ সফর আয়োজন এবং পররাষ্ট্র উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা দেয়ায় পররাষ্ট্র সচিব এ সময় চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ইউনান প্রদেশে তিনটি বিখ্যাত মেডিকেল হাসপাতাল মনোনীত করার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, চিকিৎসা ও শিক্ষা, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এই ধরনের সহযোগিতা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে।

এই বিষয়ে উভয় পক্ষ ঢাকায় শিক্ষা ও চিকিৎসা মেলা আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে করে আরও তরুণ বাংলাদেশিরা চীনা শিক্ষা গ্রহণ করতে পারে।

আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো, বিশেষ করে চলমান রোহিঙ্গা সংকটও আলোচনায় উঠে আসে। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের এই নাগরিকদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য পররাষ্ট্র সচিব চীনের অব্যাহত সহায়তা কামনা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।

১৩ ঘণ্টা আগে

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

১৪ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

১৪ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

১৪ ঘণ্টা আগে