প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টা ছাড়াও অনেকেই নির্বাচন করবেন বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এ দাবি করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব, সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন, এমন আরও অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।’
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন-সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
সাংবাদিকরা জানতে চান, কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান এই উপদেষ্টা।
আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে, তদন্ত করতে পারে দুদক। প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার।

সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দপ্তরে পৌঁছেই একের পর এক ফাইল নিষ্পত্তি, বৈঠক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মনোনিবেশ করেন। দিনের বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে নিতে বিকেল গড়িয়ে যায়। তবে এতে তার কর্মস্পৃহায় কোনো ভাটা পড়েনি।
২ ঘণ্টা আগে
যদি কোনো কারণে নির্ধারিত সময়ে শিশুকে টিকা দেওয়া সম্ভব না হয়, হতাশ হওয়ার প্রয়োজন নেই। দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করতে হবে। ডোজ মিস হলে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গড়ে উঠতে পারে না এবং সংক্রমণের ঝুঁকি থাকে। তাই মনে রাখতে হবে, দেরি হলেও টিকা নেওয়া না নেওয়ার চেয়ে অনেক বেশি জরুরি।
৩ ঘণ্টা আগে
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, চতুর্থ হিজরি শতকের (নবম-দশক শতাব্দী) এই পাণ্ডুলিপিতে রয়েছে ২৩টি ফোলিও, যার প্রতিটি চওড়ায় ১৭ সেন্টিমিটার, দৈর্ঘ্যে ২২ সেন্টিমিটার। সুস্পষ্ট আন্দালুসীয় লিপিতে লেখা হলেও এতে সূরাগুলোর নাম কুফি লিপিতে উৎকীর্ণ, যা এর নান্দনিক ও ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়েছে। কোরআনবিষয়ক এই কাজ
৪ ঘণ্টা আগে
এ ছাড়া দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধ করতে বলা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানোসহ কেনাকাটা, ভ্রমণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে কৃচ্ছ্রতা সাধনের সিদ্ধান্তও নিয়েছে সরকার।
১৪ ঘণ্টা আগে