দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ৪২ কোটি টাকার সোনার বার উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৮: ১৪
উদ্ধার করা ১৬০টি সোনার বার। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি ওজনের (১৬০টি) সোনার বার উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউজ এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি পৌঁছানোর পর এসব সোনার বার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউজ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান বলেন, একটি সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টমসের কর্মকর্তাদের যৌথ দল উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে টেপে মোড়ানো অবস্থায় মোট ১৬০টি সোনার বার উদ্ধার করে।

উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম বলে জানান এই কাস্টমস কর্মকর্তা। তিনি বলেন, সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৪ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৫ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৫ ঘণ্টা আগে
Advertisement