ডেইলি স্টার-প্রথম আলো-নিউ এজের পাশে আছি: সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার প্রথম আলো, শুক্রবার সকালে। ছবি: রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকার হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের শিকার দুই গণমাধ্যমে ডেইলি স্টার ও প্রথম আলো এবং হামলার শিকার সম্পাদক নূরুল কবীরের গণমাধ্যম নিউ এজের পাশে রয়েছে রয়েছে বলে জানিয়েছে। হামলা-ভাঙচুরের এসব ঘটনায় ন্যায় বিচারের আশ্বাসও দিয়েছে সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে সরকার ‘বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠী’র ‘ধ্বংসাত্মক’ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানানো হচ্ছে— কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।’

দেশের ইতিহাসের সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলছে, ‘যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে— এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা আমরা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেবো না।’

শরিফ ওসমান হাদির প্রতি সম্মান জানাতে সবাইকে অঙ্গীকারের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহিদ শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন।’

গণমাধ্যমগুলোকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে অন্তর্বর্তী সরকার বলছে, ‘দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের প্রতি আমরা বলতে চাই— আমরা আপনাদের পাশে আছি। আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি।’

ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাতেও গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই উল্লেখ করে সরকার হুঁশিয়ারি দিয়েছে, এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সংকটময় মুহূর্তে আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাই— সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহিদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬১ জন।

১৯ ঘণ্টা আগে

দুর্যোগে ধ্বংসস্তূপে খুঁজবে মানুষ, চিকিৎসাও দেবে ‘সাইবর্গ তেলাপোকা’

ধসে পড়া ভবন, গুহা কিংবা উদ্ধারকারীদের জন্য অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অন্য কোনো স্থানে আটকে পড়া মানুষের কাছে জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এসব তেলাপোকা তৈরি করা হচ্ছে।

১ দিন আগে

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে ‘আনুষ্ঠানিক’ প্রত্যর্পণ প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১ দিন আগে

সংসদে মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরের ৩ বিল

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ ও ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপন করেছেন ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’। বিলগুলো পরীক্ষা-নিরী

১ দিন আগে