ডেস্ক, রাজনীতি ডটকম

ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 'ঈদুল আজহার তিন দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মোট ২০ হাজার ৮৮৯ টন কোরবানির বর্জ্য সংগ্রহ করেছে।'
সোমবার (৯ জুন) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সার্বিক অগ্রগতি নিয়ে গুলশান নগর ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এবার কোরবানির সংখ্যা ৪ লাখ ৬৬ হাজারের বেশি হলেও গত বছরের তুলনায় কিছুটা কমেছে। তবে বর্জ্যের পরিমাণ বেড়েছে। সোমবার ঈদের তৃতীয় দিনে দুপুর ২টা পর্যন্ত মোট ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিল্ডে পাঠানো হয়েছে। আমাদের নির্ধারিত ২০ হাজার টনের লক্ষ্য পূরণ হয়েছে।’
বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর সহযোগিতা প্রসঙ্গে প্রশাসক বলেন, ‘নগরবাসী যথেষ্ট সচেতন ছিল, তাদের সহযোগিতার কারণেই আমরা দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করতে পেরেছি। এজন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রশাসক আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা। নাগরিকদের সহযোগিতায় ঢাকা উত্তর এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৫ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৯ ঘণ্টা আগে
বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
২১ ঘণ্টা আগে