রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

রাবি প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৮: ২৬
শেখ মোহাম্মদ আবুল হাসান। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত নেতা অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী শেখ মোহাম্মদ আবুল হাসান। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত হাসিবুল ইসলাম হাসিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও প্রক্টরিয়াল সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হাসানের এক বড় ভাই তাঁর এক পরিচিত নারীসহ ক্যাম্পাসের চারুকলা এলাকায় বসেছিলেন। এ সময় দায়িত্বরত এক প্রহরী তাদের সেখান থেকে সরে যেতে বললে বাকবিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা ধারণা করেন, প্রহরী কারও নির্দেশে তাদের হয়রানি করেছেন এবং এ ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতাও থাকতে পারে।

এ ঘটনার জেরে সন্ধ্যায় হাসানসহ কয়েকজন শিক্ষার্থী বিষয়টি জানতে চারুকলা এলাকায় যান। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিনই বিষয়টির সমাধান করে বলে জানা গেছে। তবে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে হাসিবের নেতৃত্বে কয়েকজন বহিরাগত এসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে। পরে আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে তাকে দুটি সেলাই দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আক্তার বলেন, ‘আমরা একটি জুসের দোকানে বসে ছিলাম। হঠাৎ দেখি হাসিব উত্তেজিত হয়ে দৌড়ে আসে। কিছুক্ষণ কথা কাটাকাটির পর ধাক্কাধাক্কি শুরু হয় এবং পরে মারামারিতে রূপ নেয়।’

ভুক্তভোগী আবুল হাসান দাবি করেন, ‘ছাত্রদল নেতা হাসিব আগের দিন থেকেই আমাকে ফোনে হুমকি দিচ্ছিল। রাতে আমি বড় ভাই ও বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে ছিলাম। তখন সে কয়েকজন বহিরাগত নিয়ে এসে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আমার সঙ্গে থাকা অন্যদেরও মারধর করা হয়।’

তবে অভিযোগ অস্বীকার করে হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। পরীক্ষায় অংশ নিয়ে বাসায় চলে যাই। ক্যাম্পাসে যাইনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিযোগ দেখি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পূর্বের ঘটনাটি সমাধান করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আহত শিক্ষার্থীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারে। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে