বিমান ও গলফ হাউসের সমঝোতা স্মারক সই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের উদীয়মান খেলা গলফ সমর্থনে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং গলফ হাউস একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মঙ্গলবার (২৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় হয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।

এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে সারা বাংলাদেশের গলফাররা বিমানে যাতায়াতের টিকিটের ওপর বিশেষ ছাড় উপভোগ করবেন এবং গলফ ব্যাগ বহনে বিশেষ সুবিধা পাবেন। পেশাদার গলফারদের বিদেশে খেলার জন্য নির্দ্রিষ্ট গন্তব্যে বিনামূল্যে বিমান টিকিট প্রদান করবে যা তাদের খেলার মান এবং আরও খেলার সুযোগ বাড়িয়ে দেবে।

এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, গলফ হাউসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হোসেন অয়ন, গলফ হাউসের উপদেষ্টা বোর্ডের সদস্য লেফটেন্যান্ট জেনারেল মো. শফিকুর রহমান (অব), লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম (অব), বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন ও বিক্রয় পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন এবং গলফ হাউসের পরিচালক রাবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং গলফ হাউস অন্তত আগামী কয়েক বছর বাংলাদেশে গলফ প্রচারের জন্য দীর্ঘমেয়াদি অংশীদারত্ব ঘোষণা করেছে।

এ সময় বিমানকে নতুন ভূমিকায় স্বাগত জানিয়ে নাজরুল হোসেন আয়ন বলেন, ‘আমরা বিমান কর্তৃপক্ষকে এই অংশীদারত্ব স্বাক্ষর করার জন্য ধন্যবাদ জানাই। আমি আন্তরিকভাবে আশা করি এই সমঝোতা স্মারকটি গলফের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বৃহত্তর ভূমিকা রাখবে এবং বিমানের ব্র্যান্ড ইমেজকে আরও বেশি শক্তিশালী করবে।’

শফিউল আজিম অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ,স্মার্ট এয়ারলাইনস’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা প্রথমবারের মতো গলফ হাউসের সঙ্গে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করে আনন্দিত। এই সমঝোতা স্মারকটি বিমানের যাত্রীদের জন্য একটি অনন্য উদ্যোগ।

এই দুই সংস্থা বাংলাদেশে সব স্তরের গলফিং কার্যক্রম তথা করপোরেট ও অপেশাদার গলফিং উদ্যোগ থেকে শুরু করে পেশাদার খেলা, দেশের সব স্থানে বিমান এবং গলফের প্রচার ও প্রসারে দীর্ঘমেয়াদে কাজ করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।

১৩ ঘণ্টা আগে

মানবিক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের অধীনে একটি “সাংস্কৃতিক একাডেমি” বা “শিশু বিকাশ কেন্দ্র” গঠন করা উচিত। যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প বলার মতো সৃজনশীল কাজগুলো শিখতে পারবে।’

১৫ ঘণ্টা আগে

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

২১ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১ দিন আগে