‘কালো টাকা’ সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায়: সিপিডি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ছবি: সিপিডি

প্রস্তাবিত জাতীয় বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া’ নৈতিকভাবে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তার মতে, এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করে এবং তাদের মধ্যে বড় ধরনের বৈষম্য বাড়ায়।

আজ শুক্রবার (১২ জুন) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ কথা বলেন।

বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগে’র সমালোচনা করে ফাহমিদা খাতুন উল্লেখ করেন, নৈতিকতার অবক্ষয় ও সৎ করদাতাদের প্রতি অন্যায়। অন্যায্য বা অপ্রদর্শিত উপায়ে অর্জিত অর্থ নামমাত্র কর দিয়ে বৈধ করার নিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘সাধারণ নাগরিকরা যেখানে কষ্টের উপার্জনে উচ্চ হারে কর দেন, সেখানে কালো টাকার মালিকদের বিশেষ ছাড় দেওয়া এক ধরনের মারাত্মক অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। এতে কর ফাঁকি দেওয়া ব্যক্তির সঙ্গে নিয়মিত করদাতাদের বড় বৈষম্যের তৈরি হয়।’

সিপিডির এই নির্বাহী পরিচালক আরও বলেন, ‘এই নীতি সৎ ও নিয়মিত করদাতাদের কর প্রদানে নিরুৎসাহিত করে, যা দেশের দীর্ঘমেয়াদি কর সংস্কৃতির জন্য ক্ষতিকর।’

সংবাদ সম্মেলনে সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহকারী তামিম আহমেদসহ প্রতিষ্ঠানটির আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১০ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১১ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৪ ঘণ্টা আগে
Advertisement