ক্রীড়া ডেস্ক

খেলতে নেমে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তার হৃদযন্ত্রে ‘রিং’ বা স্টেন্ট পরানো হয়েছে। তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম। টসও করেন তিনি। এরপরই হঠাৎ বুকে ব্যথা দেখা দিলে তাকে দ্রুত বিকেএসপির চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়েও উন্নতি না হওয়ায় তামিমকে পাশে সাভারে ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে।
মোহামেডানের কর্মকর্তারা জানিয়েছেন, বিকেএসপি থেকে থেকে তামিমকে হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়। বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স নেওয়াও হয়। কিন্তু এর আগেই ফের হার্ট অ্যাটাক হয় তামিমের।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, দ্বিতীয়বার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে তামিমের। সঙ্গে সঙ্গে তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ইসিজিতে হার্টের কিছু সমস্যা দেখা দেয় তামিমের। পরে এনজিওগ্রামের করে জানা যায়, তার হার্টে ব্লক রয়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। বর্তমানে তিনি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে।
হাসপাতালে তামিমের পাশে রয়েছেন বড় ভাই নাফিজ ইকবাল ও স্ত্রী আয়েশা সিদ্দিকাসহ পরিবারের অন্য সদস্যরা।
তামিমের অসুস্থতায় স্থগিত করা হয়েছে বিসিবির বোর্ডসভা। বোর্ডের কর্মকর্তারা সবাই সাভারে যাচ্ছেন তামিম ইকবালকে দেখতে।

প্রসঙ্গত, মির্জা আব্বাসকে গত শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। এর পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যানের ফলাফল ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
১৬ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী বাস চলাচল করছে এবং নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার চাপ যাত্রীদের ওপর না পড়ে।
১৭ ঘণ্টা আগে
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে দেশে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সোনালি আঁশ পাট এবং এটা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, যার মাধ্যমে একসময় বাংলাদেশ পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এটা অনেকটা পিছিয়ে গেছে।’
১৭ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গ্রেপ্তার ফিলিপ সাংমা টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন দীর্ঘদিন ধরেই। ওসমান হাদির খুনের পরে বাং
১৭ ঘণ্টা আগে