ডেস্ক, রাজনীতি ডটকম

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সাবেক এই মন্ত্রীর মৃত্যুর পর থেকে হাতকড়া পরানো অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে নানা মহলে শুরু হয় সমালোচনা।
কেউ কেউ বলছেন, মুমূর্ষু অবস্থায়ও নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। কেউ কেউ বলছেন, মৃত্যুর পরও তার হাতে হাতকড়া পরানো ছিল। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দ্বিতীয় জানাজা গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তার জানাজায় অংশ নেন স্থানীয় কয়েক হাজার মানুষ। পরে উপজেলার ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গত সোমবার এশার নামাজের পর রাজধানীর গুলশান এলাকার আজাদ মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সাবেক শিল্প মন্ত্রী ও কারাবন্দী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুকে কেন্দ্র করে একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে ছবিটি আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং অসত্য।
এতে আরো উল্লেখ করা হয়, অসুস্থতার কারণে সাবেক ওই মন্ত্রীকে কারা হেফাজতে থাকার সময় একাধিকবার যথাযথ নিয়ম মেনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। সবশেষ গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি ছিলেন।
বাংলাদেশ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বন্দির মানবাধিকার এবং মর্যাদা রক্ষায় তারা সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে এবং নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি।
মৃত্যুবরণকারী একজন ব্যক্তিকে ঘিরে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো থেকে সকল নাগরিক এবং গণমাধ্যমকে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
১ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
২ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
২ ঘণ্টা আগে