ডেস্ক, রাজনীতি ডটকম

বিবিসির সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক ঊর্মি রহমান মারা গেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। উর্মি রহমানের বন্ধু মানবাধিকারকর্মী সীমা মোসলেম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
কিছুদিন ধরে অসুস্থ ছিলেন উর্মি রহমান। মৃত্যুকালে স্বামী সাগর চৌধুরী ও একমাত্র সন্তান রূপক রহমানকে রেখে গেছেন তিনি।
বাংলাদেশের নারী সাংবাদিকদের মধ্যে পাইওনিয়ার ঊর্মি রহমান। তার সাংবাদিকতার শুরু দৈনিক সংবাদ দিয়ে। এরপর কাজ করেন পিআইবি, উইকলি হলিডে এবং বিবিসি রেডিওতে। দীর্ঘদিন সাপ্তাহিক বিচিত্রায় টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে সমালোচনা লিখেছেন। কলাম লিখেছেন দৈনিক জনকণ্ঠে।
প্রায় এক যুগ ধরে স্বামী সাগর চৌধুরীর সঙ্গে কলকাতায় বাস করছিলেন। গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, অনুবাদ দু’হাত ভরে লিখেছেন এই প্রথিতযশা সাংবাদিক।
ঊর্মি রহমানের জন্ম খুলনায়। রাজধানী আজিমপুরে বড় হয়েছেন। পড়ালেখা করেছেন ঢাকার বিখ্যাত স্কুল-কলেজে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে সাংবাদিকতা শুরু করেন। শিল্প-সাহিত্যের সঙ্গে মিলেমিশে নিজেকে উপস্থাপন করেছেন লন্ডন থেকে আন্তর্জাতিক বাংলাভাষীর পরিমণ্ডলে।
ঊর্মি রহমানের প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘পাশ্চাত্যে নারী আন্দোলন’, ‘সমান্তরাল, ‘অতিথি’, ‘এদেশে বিদেশে’। সম্প্রতি বিলেতের প্রকাশক ফ্রান্সিস লিঙ্কন প্রকাশ করেছে ঊর্মি রহমানের শিশুতোষ গ্রন্থ ‘বি ইজ ফর বাংলাদেশ'।

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।
৭ ঘণ্টা আগে
এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৮ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
৯ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৯ ঘণ্টা আগে