নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা হয়েছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলা হয়। রোববার দিবাগত রাত ২টার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর।

সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।’

তবে হামলার সময় গাড়িতে কে কে ছিলেন তা প্রকাশ করেননি হাসনাত আবদুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও তাঁর ফেসবুক পোস্টে গাড়িবহরে হামলার কথা জানিয়েছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমরা প্রত্যেকেই জীবন বাজি রেখে চলি। যারা নারায়ণগঞ্জে আমার ভাই-বোনদের ওপর হামলা করেছে, তাদের ক্ষমা নাই।’

এর আগে গত ২৭ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। পরদিন ঢাকার মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে গুলিস্তানে ফের মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তাদের গাড়ি। পরপর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে সন্দেহ করেন হাসনাত আব্দুল্লাহ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

৮ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৮ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৯ ঘণ্টা আগে