প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর অংশ গ্রহণের অস্থিত্ব এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিকল্পিত ছক করেই গুটি কয়েক জেলায় তাণ্ডব চালানো হয়েছে। আর তাণ্ডবকারীদের লক্ষ্য ছিল সরকারের পতন। প্রকৃতপক্ষে বৈষম্যবিরোধী আন্দোলন হাইজ্যাক করেই নাশকতা চালানো হয়েছে। পরে বিগত কয়েকদিনের সহিংসতা ও নাশকতার ঘটনায় সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, পুড়িয়ে দেওয়া সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, যারা নাশকতা চালিয়েছে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে সরকারকে পতন ঘটাতে চেয়েছে। জড়িতদের প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত সহিংস ঘটনায় ঢাকা জেলায় দায়ের করা ১৯টি মামলায় আড়াই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের কথাও জানান ডিআইজি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, মারুফ হোসেন সরদার, মাশরুফুর রহমান খালেদ, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
১২ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
১২ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
১৩ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে