খালেদা-ইউনূসকে পদ্মায় চুবানোর হুমকি: হাসিনার বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুই বছর আগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘পদ্মা নদীতে চুবানি দেওয়া’ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সেতু থেকে টুস করে পদ্মা নদীতে ফেলে দেওয়া’র হুমকি দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হুমকির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

আজ রোববার চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। দণ্ডবিধি ১৮৬০-এর ১১৫/৩০৭/৫০০/৫০৬ (২) ধারায় করা মামলায় হত্যার হুমকি ও মানহানিকর মন্তব্যের অভিযোগ আনা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম বলেন, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে জন্য বলেছেন আদালত।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০২২ সালের ১৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার যে গভীর ষড়যন্ত্র ও নীলনকশা তার মনে সুপ্তভাবে বিদ্যমান ছিল, তা দেশবাসীর কাছে প্রকাশ্যে কটু মন্তব্যের মাধ্যমে প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত। একই সঙ্গে তিনি পদ্মা সেতুতে টাকা বন্ধের চেষ্টার জন্য ড. ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর ওপর তোলা উচিত বলে মন্তব্য করেন।

খালেদা জিয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে মূলত শেখ হাসিনা তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন এবং হত্যার জন্য নিজ দলের সন্ত্রাসীদের প্ররোচনা দিয়েছিলেন। আসামির বক্তব্যের মাধ্যমে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে বাদী সংক্ষুব্ধ হন। ওই বক্তব্যের সময় আসামি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আসীন থাকায় বাদী নিজের জীবনের হুমকির কারণে তখন আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেননি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

৭ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৭ ঘণ্টা আগে

রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

৮ ঘণ্টা আগে

তনু হত্যা: জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার হাফিজুর

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৮ ঘণ্টা আগে