কূটনৈতিক পাসপোর্ট ও সম্পদ বিবরণী জমা দিয়েছেন উপদেষ্টা আসিফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: ভিডিও থেকে

সরকার থেকে পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেননি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে জানিয়েছেন, এরই মধ্যে তিনি জমা দিয়েছেন তার কূটনৈতিক পাসপোর্ট। পাশাপাশি সম্পদের বিবরণীও জমা দিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তার অধীন দুই মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও প্রকল্পের তথ্য তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এর আগে সকালেই গণমাধ্যমগুলোতে খবর আসে, আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমসহ আসিফ মাহমুদ আজই পদত্যাগ করবেন সরকার থেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর তাই সাংবাদিকদের মূল আগ্রহই ছিল এ ইস্যুতে।

একের পর প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্টভাবে বলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। তবে কোন আসনে বা কোন দল থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নেননি।

পদত্যাগের সিদ্ধান্ত তার জানানোর সুযোগ নেই বলেও জানান আসিফ। বলেন, এ সিদ্ধান্ত জানাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুয়েকদিনের মধ্যেই হয়তো এ ঘোষণা আসবে।

সম্পদের বিবরণী দাখিল করবেন কি না— এ প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘এরই মধ্যে আমি সম্পদের বিবরণী আজ (বুধবার) সকালে দাখিল করেছি। এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে, আমি সেটিও বাতিল (ক্যানসেল) করেছি।’

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক রয়েছে। আসিফ মাহমুদ এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাকি বৃহস্পতিবারের বৈঠকে তা জমা দেবেন— এ প্রশ্নও করেন সাংবাদিকরা।

জবাবে আসিফ বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে আমাকে ডাকা হয়েছে। বাকিটা প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে, সেখান থেকে আপনাদের জানানো হবে।’

সংবাদ সম্মেলন শেষে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের কাভার করেছেন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে, হয়তো অন্য কোনো জায়গায়।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৫ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৫ ঘণ্টা আগে

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৬ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৬ ঘণ্টা আগে
Advertisement