প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিচয় গোপন করে পাসপোর্ট নবায়ন ও জালিয়াতির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৫ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১৪ অক্টোবর) দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে বেনজীর আহমেদের সঙ্গে রয়েছেন পাসপোর্টের সাবেক পরিচালক ফজলুল হক, মুন্সী মুয়ীদ ইকরাম, টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক এবং বিভাগীয় পরিচালক আবদুল্লাহ আল মামুন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর শতকোটি টাকার চাঁদা দাবির অভিযোগে দায়ের করা এক মামলায় আসামি করা হয় সাবেক এই আইজিপিকে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটি দায়ের করেন ক্যাসিনোকাণ্ডে আলোচিত জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টং অ্যান্ড পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান।
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শাফী উল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ি চাঁদা দাবি করেন। আবারও ওই বছরের ২৪ সেপ্টেম্বর তার বাসায় গিয়ে ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন আসামিরা।
আরও বলা হয়, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাচ্ছিলেন। ওই সময় বিমানের ভেতর থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করা হয়। পরে তাকে র্যাব-১ অফিসে নিয়ে নির্যাতন করা হয়। রেঞ্জ রোভার গাড়ি ও ১০০ কোটি টাকা চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। তার সঙ্গে থাকা ১০ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্স্বাধীনতা যেন বাক্শালীনতার সীমা লঙ্ঘন না করে।’
১৫ ঘণ্টা আগে
তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৫ ঘণ্টা আগে
বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৫ ঘণ্টা আগে