সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের উপস্থিতিতে স্বজনরা মরদেহটি গ্রহণ করেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে মোশারফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি-৮০৬) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মোশাররফের স্বজনরা তার মরদেহ গ্রহণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।

এর আগে সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার সকালে রিয়াদ থেকে একই ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে। তিনি মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশাররফসহ তিনজন প্রাণ হারান।

মোশাররফের পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে প্রায় আট বছর আগে তিনি সৌদি আরব পাড়ি জমান। দুই বছর আগে একবার দেশে এসে পুনরায় কর্মস্থলে ফিরে যান। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি— যা ছিল পরিবারের সঙ্গে তার শেষ আলাপ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঐক্য ও গণতন্ত্রের পথে থাকার আহ্বান আমীর খসরুর

তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে আনুক। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে সবাই যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন—এই কামনা করেন তিনি।

১৯ ঘণ্টা আগে

আগামীকাল জুমাতুল বিদা

এদিন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেবেন। নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন।

১৯ ঘণ্টা আগে

শুক্রবার ঈদ উদ্‌যাপন করবে যেসব গ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলার পাশাপাশি ফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট, বরিশালসহ দেশের নানা অঞ্চলের বহু গ্রামে একই দিনে ঈদ উদ্‌যাপন করা হবে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবান এবং কক্সবাজারের বিভিন্ন এলাকাতেও দরবারের অনুসারীরা ঈদ পালন করবেন।

২০ ঘণ্টা আগে

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

১ দিন আগে