প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটায় উপকূলের বিভিন্ন জেলায় বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় ১৫ হাজার টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে ওই সব এলাকায় মোবাইল সেবা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মোবাইল সেবা বিঘ্ন ঘটায় কল এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না উপকূলসহ বিভিন্ন এলাকার মানুষ। তবে অপারেটররা বলছে, তারা মোবাইল নেটওয়ার্ক সচল করতে দ্রুততার সাথে কাজ করছে।
দেশের মোবাইল অপারেটরদের সংগঠন মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-এমটব জানায়, শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় নয় জেলার মোবাইল নেটওয়ার্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে এসব এলাকায় প্রায় ১৫ হাজার মোবাইল সাইট বর্তমানে বন্ধ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, নেটওর্য়াক দ্রুত ফিরিয়ে আনতে মোবাইল অপারেটররা বিদ্যুৎ কর্তৃপক্ষ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে নিবিড়ভাবে কাজ করছে।
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে সোমবার (২৭ মে) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, ১৯ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১৫ ঘণ্টা আগে
সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।
১৬ ঘণ্টা আগে
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।
১৬ ঘণ্টা আগে