ডেস্ক, রাজনীতি ডটকম

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত পৌনে ছয় লাখ প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, পোস্টালে এখন পর্যন্ত পৌনে ছয় লাখ ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আরও তিন দিন সময় আছে। আশা করছি এর মধ্যে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। প্রথমবারের মতো আমরা এই যে উদ্যোগটা নিলাম, আশা করছি সারা বিশ্বে এটি একটি মডেল হয়ে থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তেজগাঁওয়ে বিজি প্রেসে প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানোর কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, প্রধান উপদেষ্টা ওয়াদা দিয়েছিলেন, প্রবাসীদের এবার ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। আমরাও একই ওয়াদা ধারণ করি। নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের যুক্ত করতে আমরা উদ্যোগ নিয়েছি।
দেশের ভেতরে যারা নির্বাচন পরিচালনায় যুক্ত থাকবেন, তারাও পোস্টাল ব্যালটের মাধমে ভোট দিতে পারবেন। সিইসি বলেন, তাদের ভোটের ব্যবস্থাও আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে করেছি। যারা জেলখানায় বন্দি আছেন, তাদের ভোটের ব্যবস্থা করছি।
পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দিতে পারবেন তাদের নিবন্ধন করতে গণমাধ্যমের সহায়তাও চান সিইসি নাসির উদ্দিন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা একটু প্রচার করুন, যেন সবাই এটায় নিবন্ধন করে।

যে শিশুটিকে পরিবার মৃত বলেই ধরে নিয়েছিল, সেই মোহাম্মদ ফরিদ দীর্ঘ ২৫ বছর পর শুক্রবার (২১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার নিজ বাড়িতে ফিরে এসেছেন। ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে যাওয়ার পর মানবপাচারের শিকার হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।
২০ ঘণ্টা আগে
প্রথিতযশা এই জনস্বাস্থ্যবিদ নিরাপদ পানি ও জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। বস্তিবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করে গেছেন তিনি। চিকিৎসা ও ওয়াশ খাতসহ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) নানা বিষয়ে সংবাদপত্রে কলাম লিখতেন তিনি।
১ দিন আগে
ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে