প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন আরেকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন এই মেডিকেল কলেজটি স্থাপন করা হবে মুন্সীগঞ্জে। এটি হবে দেশের ৩৯তম সরকারি মেডিকেল কলেজ।
অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হলে সেখানে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়টি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সই করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সীগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হলো। এই মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়াসাপেক্ষে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে।
বর্তমানে দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, যার মধ্যে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৭২টি। এর মধ্যে সবশেষ ঢাকার জুরাইনের ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ পাঠদানের অনুমোদন পেয়েছে গত ১১ নভেম্বর।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
১ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
২ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
২ ঘণ্টা আগে