হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেইসঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত হান্নান চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, হামলার ঘটনায় হান্নান সরাসরি জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওসমান হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ বলেও জানায় র‌্যাব।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে একটি অস্ত্রোপচার শেষে, খুলি খুলে রেখে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ড জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদি এখনো আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন। তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বর্তমানে কিডনির কার্যকারিতা ফিরে এসেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

ঢাকা মহানগরীতে দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

৮ ঘণ্টা আগে

আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান : ফায়ার সার্ভিস

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। উদ্ধার অভিযানে বিরতি দেওয়া হয়েছে। নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

১০ ঘণ্টা আগে

মানুষকে সুবিচারের নিশ্চয়তা দিতে চাই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অতীতে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের যে ব্যর্থতা ছিল, তা কাটিয়ে উঠে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই।

১০ ঘণ্টা আগে

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে ব্রিটিশ রাজা চার্লসের অভিনন্দন

চিঠিতে রাজা চার্লস বলেন, আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুই দেশের মধ্যকার সেই চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি, যা আমাদের কমনওয়েলথকে সংজ্ঞায়িত করে এমন

১১ ঘণ্টা আগে