Ad

খবরাখবর

দ. এশিয়ায় গণমাধ্যমের সংকট একই রকম, প্রয়োজন আত্মসমালোচনা: ডন সম্পাদক

০৯ মে ২০২৬

জাফর আব্বাস বলেন, এই অভিন্ন সমস্যাগুলো নিয়ে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সঙ্গে বসে আলোচনা করলে আত্মসমালোচনার সুযোগ তৈরি হতে পারে। সাংবাদিকদের নিজেদের কাজ ও দায়িত্ব নিয়ে নতুন করে ভাবতে হবে। সাংবাদিকরা যদি আত্মসমালোচনা করেন তাহলে সরকার ও সমাজ— উভয়ের ওপর ইতিবাচক চাপ তৈরি করা সম্ভব হবে।

দ. এশিয়ায় গণমাধ্যমের সংকট একই রকম, প্রয়োজন আত্মসমালোচনা: ডন সম্পাদক

প্রতিবন্ধকতা জয় করা ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

০৯ মে ২০২৬

ছাত্র ওয়াকিমুল নিজের চলাচলের সীমাবদ্ধতা জয় করতে এই গাড়িটি উদ্ভাবন করেছেন, যা বর্তমানে দেশের প্রযুক্তি অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পরিবেশবান্ধব যানটির ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী আগামীতে এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিবন্ধকতা জয় করা ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী

০৯ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ইলিয়াস খান, সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী নির্বাচিত হয়েছেন।

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী

মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী

০৯ মে ২০২৬

তথ্যমন্ত্রী বলেন, ‘শাপলা চত্বরের সেই হত্যাকাণ্ডের বিভীষিকাময় স্মৃতি আজও আমাদের ব্যথিত করে। বর্তমান জাতীয় সংসদ তার প্রথম অধিবেশনেই শাপলা চত্বরের সকল শহীদদের প্রতি আনুষ্ঠানিক সম্মান ও শোকবার্তা জানিয়েছে। এর মাধ্যমে আমরা জাতির কাছে এই বার্তাই দিয়েছি যে—যা অন্যায়, যা নৃশংসতা- এমন কোনো অপরাধকে আমাদের সরক

মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী

দুর্ঘটনায় আলোচিত টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত

০৯ মে ২০২৬

বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, টেংরাটিলায় প্রাথমিকভাবে দুটি কূপ খননের পরিকল্পনা হয়েছে এবং বাপেক্স ডিপিপি বা প্রকল্প প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে।

দুর্ঘটনায় আলোচিত টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত

রাত ১টার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

০৮ মে ২০২৬

পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাত ১টার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

০৮ মে ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৯৪ জন।

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির সরকার-জনগণ: চীনা রাষ্ট্রদূত

০৮ মে ২০২৬

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিএনপির সাম্প্রতিক চীন সফর ঘিরে দেশটির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতেও এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির সরকার-জনগণ: চীনা রাষ্ট্রদূত

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা চুক্তি সই

০৮ মে ২০২৬

১০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় মাদক পাচার রোধে উভয় দেশ নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত অভিযান পরিচালনা এবং কারিগরি সহায়তা প্রদানে একমত হয়েছে।

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা চুক্তি সই

শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

০৮ মে ২০২৬

বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, বহু বছর আগে থেকেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে এবং সময়ের সঙ্গে তা আরও গভীর হয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন কাল

০৮ মে ২০২৬

রাষ্ট্রপতির প্রেস উইং বাসস’কে জানায়, মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন কাল

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

০৮ মে ২০২৬

পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিসরের কৃষকদের উন্নয়নের জন্য কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা দিয়েছিলেন। কবির সেই চিন্তাকে ধারণ করেই বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে।

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, হস্তক্ষেপের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

০৮ মে ২০২৬

আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী সরকার যে দেশ রেখে গিয়েছিলো তা থেকে ফিরিয়ে আনতে হাজারো মানুষকে আহত ও প্রাণ দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আমরা এই অবস্থার উত্তরণ চাই, বিচার ব্যবস্থা হবে স্বাধীন।’

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, হস্তক্ষেপের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

সন্ত্রাস-ছিনতাই ঠেকাতে রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

০৮ মে ২০২৬

সাধারণ মানুষের জানমাল রক্ষা ও স্বস্তি ফেরাতে কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ও মাদক প্রতিরোধে রাজধানীতে নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে মহানগরীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

সন্ত্রাস-ছিনতাই ঠেকাতে রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

০৮ মে ২০২৬

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে।

বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

সংঘাতময় বিশ্বে রবীন্দ্রনাথ আরও বেশি প্রাসঙ্গিক: প্রধানমন্ত্রী

০৮ মে ২০২৬

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, বিশ্বশান্তি ও মানবকল্যাণই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অবিনাশী সৃজনশীলতার মূল অন্বেষা। কাব্য, সংগীত, ছোটগল্প, উপন্যাস, নাটক, নৃত্যনাট্য, চিত্রকলার পরতে পরতে এই মানুষ, মানবতা, শান্তি, প্রেম ও প্রকৃতির জয়গান গেয়েছেন অনন্যসাধারণ শৈল্পিক কুশলতায়, যা আমাদের সাহিত্য, সংস্কৃতি ও চিন্ত

সংঘাতময় বিশ্বে রবীন্দ্রনাথ আরও বেশি প্রাসঙ্গিক: প্রধানমন্ত্রী

সরকারি চ্যানেলে হজ পারমিট নেওয়ার আহ্বান সৌদি হজ মন্ত্রণালয়ের

০৮ মে ২০২৬

হজযাত্রীদের সরকারি অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ এবং হজ সংক্রান্ত সব নির্দেশনা ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সরকারি চ্যানেলে হজ পারমিট নেওয়ার আহ্বান সৌদি হজ মন্ত্রণালয়ের
Advertisement
খবরাখবর