হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ সংবাদমাধ্যমকে জানান, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান বাসসকে জানান, আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় ইতিমধ্যে সমবেত হয়েছেন লাখো মানুষ। দুপুর ২টায় সেখানে জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে এবং এরপর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি নে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।
পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই বর্ষীয়ান নেত্রী।
প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করা এই চিকিৎসক ও বিএসএমএমইউ-এর সাবেক উপাচার্য গত নভেম্বরে বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন। তার পদত্যাগপত্র গতকালই গৃহীত হয়েছে বলে জানা গেছে।
চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল। বছর শেষের ঠিক আগের দিন মারা যান তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, নির্বাচনের তফসিল ঘোষণা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা ছিল বছর জুড়ে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা গত রাতে ঢাকা এসে পৌঁছেছেন।
বাদ জোহর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি নেত্রী।
মরদেহ স্থানান্তর থেকে শুরু করে দাফন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী।
তাঁর জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন জানায়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন। পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছিলেন এবং তিনি বুধবার বাংলাদেশে পৌঁছাবেন বলেও জানান। তবে পরে সেই সিদ্ধা
এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।
বেগম জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, আগামীকাল ৩১শে ডিসেম্বর ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করা হবে।