ফারুক আহমেদ বলেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসাবাড়িতেও এমন জিনিস পড়েছে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো. মঈনুল হাসান।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটগ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা থাকছে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।
ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেয়ার অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক একজন উপপরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবস
রোববার পুরাতন ভবনের ২১২ নম্বর ওয়ার্ডে হাসপাতালে রোগীর জন্য রক্ত দিতে আসা এক স্বজনের কাছ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেন কর্মরত মনিটরিং মাঠ কর্মীরা।
মাউশি বলছে, এসব পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এসব পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তার কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম দেখা গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে রাজউকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার আরেক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হ
টিসিবির মাধ্যমে খোলা ট্রাকে বা ডিলারদের মাধ্যমে চাল, ডাল, চিনি, তেলসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করা হয়। রমজানে ছোলা, খেজুরের মতো পণ্য যুক্ত হয় এ তালিকায়। এবারই প্রথম এসব পণ্যের সঙ্গে সাবান-ডিটারজেন্ট বিক্রি করা হচ্ছে।
ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে রাজউকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেক মামলার রায়ের মুখে। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে রয়েছেন তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জন।
বিজয়ের ৫৪ বছর অতিক্রান্ত হওয়ার এই মাহেন্দ্রক্ষণে ঠিক মধ্যরাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তেই বিজয়ের মাসকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস লক্ষ করা গেছে। এটি শুধু একটি মাস নয়, এটি ৩০ লাখ শহিদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনা আর চূড়ান্ত বিজয়ের আনন্দের এক অপ
জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ডিজেল প্রতি লিটারের দাম ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
তারা জানান, সোমবার (১ ডিসেম্বর) থেকে এই পূর্ণদিবস কর্মবিরতি তারা পালন করবেন। এদিকে সোমবার বার্ষিক পরীক্ষাও রয়েছে। পূর্ণদিবস কর্মবিরতির কারণে তারা বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন।
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এর ফলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হলো।
কমিটির কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, যখন আপনাদের এ কাজটি করার জন্য দায়িত্ব দিয়েছিলাম তখন মনে হয়েছিল সামান্য কিছু অনিয়ম হয়তো হয়েছে। কিন্তু আপনারা যে পূর্ণাঙ্গ চিত্র তুলে এনেছেন তা রীতিমতো ভয়াবহ। কল্পনার একেবারে বাইরে।
সেনাবাহিনীতে বঞ্চিত ও বৈষম্যের শিকার ১১৪ জন কর্মকর্তা সম্পর্কে সুপারিশ দেওয়া হয়েছে। তাদের (যার জন্য যা প্রযোজ্য) স্বাভাবিক অবসর প্রদান, পদোন্নতি, অবসরপূর্ব পদোন্নতি, বকেয়া বেতন ও ভাতা এবং আনুষঙ্গিক সুবিধাদি দেওয়ার জন্য কমিটি সুপারিশ করেছে। এর মধ্যে চারজনকে চাকুরিতে পুনর্বহাল করার জন্য কমিটি সুপারি
তদন্তে উঠে এসেছে, এ হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতেও স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে।
এখন পর্যন্ত এক লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, মক ভোটিংয়ের ফলাফল থেকে কমিশন মনে করে ভোট কেন্দ্র কিংবা ভোট কক্ষ বাড়ানোর প্রয়োজন নেই। শুধুমাত্র গোপন কক্ষ বাড়ালেই হবে।