Ad

খবরাখবর

ইরান থেকে আগামী সপ্তাহে বাংলাদেশিদের প্রথম দল ফিরবে

২২ জুন ২০২৫

বিবৃতিতে বলা হয়েছে, "ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সরকার ফিরে আসতে ইচ্ছুক সেখানে বসবাসকারী সকল বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এই প্রত্যাবাসন প্রক্রিয়া ইরানের প্রতিবেশী দেশগুলির সহায়তায় সম্পন্ন করা হবে।"

ইরান থেকে আগামী সপ্তাহে বাংলাদেশিদের প্রথম দল ফিরবে

স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

২২ জুন ২০২৫

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।

স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

২২ জুন ২০২৫

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। নতুন করে পাঁচজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৫ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

ইরানে চলমান সংঘাত নিয়ে বাংলাদেশের উদ্বেগ

২২ জুন ২০২৫

বিবৃ‌তি‌তে উ‌ল্লেখ করা হয়, যেকো‌নো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে।

ইরানে চলমান সংঘাত নিয়ে বাংলাদেশের উদ্বেগ

জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিল

২২ জুন ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার প্রার্থিতা বাতিল করেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিসিএস ক্যাডারভুক্ত এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করলেও হাইকোর্টের একটি আদেশের প্রেক্ষিতে তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিল

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

২২ জুন ২০২৫

নতুন বাজেটের মাধ্যমে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তবর্তী সরকারের। তবে, কালো টাকা সাদা করার সুযোগ রাখার পর নানা মহলের সমালোচনায় তা বাদ পড়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

জীবদ্দশায় একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

২২ জুন ২০২৫

জীবদ্দশায় একজন ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন প্রস্তাব এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। প্রস্তাবটির পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হলেও তিনটি দলের আপত্তি রয়েছে।

জীবদ্দশায়  একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার নিন্দা ওয়ার্কার্স পার্টির

২২ জুন ২০২৫

ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন বোমারু বিমানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এক বিবৃতিতে দলটির পলিটব্যুরো একে ‘চূড়ান্ত দস্যুবৃত্তি’ এবং ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার নিন্দা ওয়ার্কার্স পার্টির

শেষ দিনে নতুন দলগুলোর নিবন্ধন আবেদন জমার হিড়িক

২২ জুন ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন আবেদন করার শেষ দিনে নতুন দলগুলোর হিড়িক পড়েছে। রোববার (২২ জুন) দুপুর পর্যন্ত অন্তত দুই ডজন দলের আবেদন জমা দিয়েছেন সংশ্লিষ্টরা।

শেষ দিনে নতুন দলগুলোর নিবন্ধন আবেদন জমার হিড়িক

যেভাবে গঠিত হয় আধুনিক ইসরাইল রাষ্ট্র

২২ জুন ২০২৫

এরপর থেকে ইসরাইল রাষ্ট্র ক্রমে আরও শক্তিশালী হতে থাকে। যুক্তরাষ্ট্র ইসরাইলকে কূটনৈতিক ও সামরিকভাবে ব্যাপক সহায়তা দিতে থাকে।

যেভাবে গঠিত হয় আধুনিক ইসরাইল রাষ্ট্র

দ্রুত ডায়েবেটিস নিয়ন্ত্রণ করবেন যেভাবে

২২ জুন ২০২৫

অতিরিক্ত চিনি, ময়দা ও প্রক্রিয়াজাত খাবার শরীরে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। তাই যাঁরা দ্রুত রক্তে শর্করার মাত্রা কমাতে চান, তাঁদের এই ধরনের খাবার এড়িয়ে চলা জরুরি।

দ্রুত ডায়েবেটিস নিয়ন্ত্রণ করবেন যেভাবে

'দলগুলো ছাড় দিলে দ্রুতই জুলাই সনদ সম্ভব'

২২ জুন ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় ছাড় দিলে খুব দ্রুতই ঘোষণা করা সম্ভব হবে ‘জুলাই সনদ’। আজ রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

'দলগুলো ছাড় দিলে দ্রুতই জুলাই সনদ সম্ভব'

তিন সিইসিসহ ১৯ জনের বিরুদ্ধে ইসিতে বিএনপির মামলা

২২ জুন ২০২৫

বিতর্কিত এই তিন নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি, বর্তমান নির্বাচন কমিশন এ বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা বিএনপির মহাসচিবের এ-সংক্রান্ত চিঠি জমা দিয়েছি।

তিন সিইসিসহ ১৯ জনের বিরুদ্ধে ইসিতে বিএনপির মামলা

আন্দোলনকারীদের ওপর পুলিশের জলকামান

২২ জুন ২০২৫

১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রবিবার (২২ জুন) সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের ওপর পুলিশের জলকামান

নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে ইসি

২১ জুন ২০২৫

আগামী জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে ইসির সামনে কি কি চ্যালেঞ্জ আছে, এ বিষয়ে কে এম আলী নেওয়াজ বাসসকে বলেন, নির্বাচন সম্পন্ন করা একটি কঠিন কাজ। কিন্তু অসাধ্য নয়। আমাদের সতর্কতার সঙ্গে এই কাজগুলো করতে হবে। সে দিক থেকে নির্বাচনটা ভালোভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছি।

নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে ইসি