Ad

খবরাখবর

ড. ইউনূসকে ঈদ শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩১ মার্চ ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শেহবাজ শরীফ তার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এ তথ্য শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ফোনালাপে দু'জনের মধ্যে দারুণ আলাপ হয়েছে।

ড. ইউনূসকে ঈদ শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ঈদের দিনেও থাকবে গরম, নেই বৃষ্টির সম্ভাবনা

৩১ মার্চ ২০২৫

আজ পবিত্র ঈদুল ফিতর। বিগত কয়েকদিন ধরে দেশের ৪ জেলা এবং ৩ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঈদের দিনেও থাকবে গরম, নেই বৃষ্টির সম্ভাবনা

ঈদের শুভেচ্ছায় হামজা ও জামালদের বার্তা

৩১ মার্চ ২০২৫

ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। সম্প্রতি বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া হামজা দেওয়ান চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন দেশের সমর্থকদের। জুনে আবারও লাল-সবুজের হয়ে মাঠে নামার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

ঈদের শুভেচ্ছায় হামজা ও জামালদের বার্তা

ঢাকার রাস্তায় ঈদ আনন্দ মিছিল

৩১ মার্চ ২০২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বছর ঈদকে আরও উৎসবমুখর করতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে। এই মিছিলে ঢাকার ৪০০ বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হয়, যা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও বর্ণিল হয়ে ওঠে।

ঢাকার রাস্তায় ঈদ আনন্দ মিছিল

শ্বাসনালীতে আতশবাজির অংশ, শিশুর মৃত্যু

৩১ মার্চ ২০২৫

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। রোববার রাতে পটুয়াখালী পৃথক দুই এলাকায় আতশবাজি ফোটাতে গিয়ে এই ঘটনা ঘটে। এর মধ্যে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় মোহাম্মদ রাফি নামে আট বছরের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রাফি পৌর নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী মনির হাওলাদারের ছে

শ্বাসনালীতে আতশবাজির অংশ, শিশুর মৃত্যু

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৫

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

সুলতানি আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু

৩১ মার্চ ২০২৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। একসময় ঢাকা ছিল নানা উৎসবের রঙে রঙিন বর্ণিল নগরী। নানা উদযাপন নিয়ে হাজির হতো ঈদ। ঈদ মিছিল ছিল এর অন্যতম অনুষঙ্গ।

সুলতানি আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু

বায়তুল মোকাররমে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৫

ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী এবং মুকাব্বিরের দায়িত্ব পালন করেন মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

বায়তুল মোকাররমে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত

ঈদের দিন সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

৩১ মার্চ ২০২৫

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ সংঘর্ষ হয়।

ঈদের দিন সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

৩১ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজ

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা

৩০ মার্চ ২০২৫

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, আগামীকাল সোমবার সারা দেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

৩০ মার্চ ২০২৫

ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সে জন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন স্বার্থক হোক, আনন্দময় হোক, মহান আল্লাহ আমাদের সহায় হোন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা