পরিপত্রে বলা হয়েছে-অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাবেদ ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিকালে ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে সাগর-রুনি হত্যা মামলার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সাগর-রুনি হত্যা মামলা সরকারের প্রধান অগ্রাধিকার মামলাগুলোর শীর্ষে। আইন প্রয়োগকারী সংস্থা দ্রুততম
সেলিম রেজা বলেন, গতকালের ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে। তারপর আমরা একটি সিদ্ধান্তে আসব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের ভাষণে বলেছিলেন, যদি সীমিত সংস্কারের ভিত্তিতে নির্বাচন হয় এবং রাজনৈতিক দলগুলোর মতৈক্য হয়, তাহলে ২০২৫ সালের ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে যদি আরও কিছু কাঠামোগত সংস্কারের প্রয়োজন হয়, তাহলে ২০২৬ সালের জুনে নির্বাচন আয়োজন
মুক্তি পাওয়া চারজন হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান ওরফে বাবলু, পাবনা জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কে এম আখতারুজ্জামান, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান ওরফে শাহীন এবং বিএনপির স্থানীয় নেতা শামসুল আলম।
আইন উপদেষ্টা বলেন, ১৬ হাজার ৪২৯টি মামলার তালিকা করা হয়েছে। তালিকার পর প্রত্যেকটি মামলার রেকর্ড ঘেঁটে আমাদের দেখতে হয়, এটা জেনুইনলি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা কি না। নাকি এটা কোনরকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হত্যা
বিশ্বব্যাংক সহকারী প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে স্বচ্ছতা ও শাসন ব্যবস্থার উন্নতি করতে সহায়তা করছে, যার মধ্যে রয়েছে কর নীতি এবং প্রশাসন, সরকারি ক্রয় এবং পরিসংখ্যান সহ গুরুত্বপূর্ণ সংস্কার।
সব্যসাচীর স্টলে হামলাকে একই ধরনের আরও কিছু হামলার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছেন বিবৃতিদারা। তারা বলেন, এই ঘৃণ্য আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০০৪ সালে কবি হুমায়ুন আজাদের ওপর নৃশংস হামলা, ২০১৫ সালে লেখক অভিজিৎ রায় ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে মাজার ভ
সংশোধনের ফলে তদন্ত কর্মকর্তা এখন থেকে ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই তল্লাশি করতে পারবেন, আলামত জব্দ করতে পারবেন। ট্রাইব্যুনালকে আসামিদের সম্পদ অবরুদ্ধ বা জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। ন্যায়বিচারের জন্য সেসব সম্পদ ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত করার সিদ্ধান্তও দিতে পারবে ট্রাইব্যুনাল।
আইনজীবী শিশির মনির বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বাধাগ্রস্ত করেছে। এ কারণে ১৩ বছর পার হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি।
মঙ্গলবার শাহবাগে অবস্থানরত নিয়োগ বাতিল হওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে এসেছেন। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে এসে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়েছেন।