উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী, বিমান অপারেশনাল যানবাহন ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সব ধরনের যানবাহনের চালকেরা বিমানবন্দর সড়ক এড়িয়ে বিকল্প হিসেবে মহাখালী ও বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করবেন।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকালে গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে মারা যান নয়া দিগন্ত ও স্থানীয় দৈনিক জালালাবাদের সাংবাদিক এটিএম তুরাব।
সোমবার (২৭ জানুয়ারি) কূটনৈতিক চ্যানেলে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এদিকে ট্রেন বন্ধের কর্মসূচির বিষয়ে রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আলোচনা করার জন্য রানিং স্টাফদের ডেকেছিলেন তারা। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে। কারণ, অর্থ মন্ত্রণালয়ের বাহিরে এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের কিছু করার সুযোগ নেই।
মইনুল হোসেন আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে। একইসঙ্গে ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।
তিনি বলেন, পরে আটকেপড়া বাংলাদেশিদের মালয়েশিয়ায় পর্যায়ক্রমে নেওয়ার বিষয়ে দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন হয়। সেই টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের ১৪ জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী ফুলকপি চাষে প্রথমবা
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে। তারা তদন্ত করে বের করবে, এগুলো উসকানিমূলক ছিল কি না। এটা মেডিকেট করার আর কোনো উপায় ছিল কি না। আমরা সবাইকে আহ্বান করব, ধৈর্য ধরার জন্য।’
জয়ের ধারা অব্যাহত রেখেছে ফরচুন বরিশাল। গতকাল সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করা দলটি আজ টানা পঞ্চম জয় পেয়েছে। খুলনা টাইগার্সের বিপক্ষে জয়টি এসেছে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের।
তাজুল ইসলাম বলেন, আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা প্রত্যেকেই ঢাকা শহরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।
সরকারি সাত কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে জরুরি সভায় অধিভুক্তি বাতিলসহ ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে রুদ্ধদ্বার বৈঠক হয়। এরপর বিকেল ৩টায় উপাচার্য সাংবাদিকদের সামনে ব্রিফ করেন।