২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঢাকা-মাওয়া সড়কের টোল প্লাজায় বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গত ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনকে ব্যাপারী পরিবহনের একটি বাস অতর্কিত আঘাত করায় নিহত হন ৬ জন।
হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিস্ফোরণে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম।
থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর। এমনটা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সিনেট ভবনে তিনি একথা জানান।
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণার পরিবর্তে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাই কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠান কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
হান্নান মাসউদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী, শহিদ মিনারে তাদের মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) কর্মসূচিও অব্যাহত থাকবে। এই কর্মসূচির মাধ্যমে তারা জুলাই ঘোষণাপত্রের প্রতি সংহতি জানাবেন। একইসঙ্গে এই ঘোষণাপত্রের সঙ্গে সংহতি জানাতে সারা দেশের মানুষকে মঙ্গলবারের কর্মসূচিতে যোগ দিতে রাজপথে নেমে আসতে আহ্বান জানান তি
এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন করপোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ ‘পরীক্ষা ফি’ শর্ত সাপেক্ষে নিম্নরূপভাবে নির্দেশক্রমে পুনঃনির্ধার
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। কার্টার সেন্টারের মাধ্যমে বাংলাদেশে বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সুশাসন এবং বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে তার প্রভাবশালী কাজের প্রশংসা করেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমি প্রথমেই এই ঘটনার নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও মেধাবীদের ক্যাম্পাস। পূর্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে এরকম হামলার ঘটনার কথা শুনেছি। ঐসময় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিষয়গুলোর স্থ
এমন প্রেক্ষাপটে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টিফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সীমান্তবাসীর জানমালের নিরাপত্তায় বিজিবি ও অন্যান্য বাহিনী প্রস্তুত রয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। এ ছাড়া সীমান্ত এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। সীমান্তে প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। নাফ নদে বিজ
ওই স্ট্যাটাসে হাসনাত লিখেছেন, রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে।
নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপাররা হলেন— টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম জেলার এসপি, সিআইডির মো. মিজানুর রহমানকে টাঙ্গাইল জেলার এসপি, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর জেলার এসপি এবং পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ১৩০ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।