তিরি আরও বলেন, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে নৈতিকতার ক্ষেত্রে স্খলন দেখা দিলেও কেবলমাত্র কোস্টগার্ড নৈতিকতা বিচ্যুত হয়নি এবং অর্পিত দায়িত্বের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। সেজন্য তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, এখন হিউম্যান ল, হিউম্যান রাইটসসহ কত আইন তৈরি হয়েছে বিশ্বে। কিন্তু ১৪০০ বছর আগে মহানবী ঘোষণা করেছেন সব মানুষ সমান। কোনো বৈষম্য করা যাবে না। তিনি আমাদের জন্য উত্তম চারিত্রিক নিদর্শন রেখে গেছেন। হিউম্যান রাইটস নিশ্চিত করেছেন আমাদের প্রিয় নবী।
এতে বলা হয়েছে, চলতি বছরের পহেলা জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য দেওয়ার জন্য সব ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং অরুণা বিশ্বাসকেও। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। একই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭৯ জনকে।
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ চার জনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করেছে ধোবাউড়া থানা। সোমবার সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের চার
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। বর্তমানে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট খেলতে ভারত সফরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের বর্তমান টেস্ট দল নিয়ে প্রশংসায় মেতেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তার মতে এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড। এ
হ্রদের পানি কিছুটা কমে আসায় বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়।
কোয়ার্টার ফাইনালে যেন ব্রাজিলের জন্য এক দুঃস্বপ্নের নাম। গত কয়েকটি বিশ্বকাপে এই কোয়ার্টারের বাধা পেরোতে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। এবার সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিলের তরুণীরা। ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে।
দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে দেশ ও আশপাশের নিরাপত্তা পর্যালোচনায় চার দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও। আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ বৈঠক শুরু হবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৬ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পূণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একইদিনে তিনি ইন্তেকাল করেন।
সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহের ধোবাউড়া থেকে আটক করা হয়েছে। বর্তমানে তারা ধোবাউড়া থানায় আছেন। স্থানীয় জনতা তাদের আটক করেন। তাদের সঙ্গে আরো আটক হয়েছেন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, ড্রাইভার সেলিম।