সারা দেশে মৌসুমি বায়ুর কারনে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ বুধবার (৩ জুলাই) সর্বত্রই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর নাগাদ দেশের ১৮ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কর্মচারীদের নেতা মনিরুজ্জামান বলেন, ‘‘অবিলম্বে এই পেনশন নীতি বাতিল করতে হবে। অন্যথায় কিভাবে অধিকার আদায় করে নিতে হয় তা আমরা জানি। অর্থমন্ত্রীকে বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। প্রধানমন্ত্রী যখন দেশকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন আপনাদের মত কু
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন টানা ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ের খোলার প্রথম দিনে রাজশাহীতে শ্রেণিকক্ষে দেখা মিলেছে সাপ (ইন্ডিয়ান পাইথন)। আজ বুধবার সকালে বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে
ড. মুহাম্মদ ইউনূসের রশ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ৬ মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এতে শ্রম আপিলের ট্রাইব্যুনালে দায়ের করা ড. মুহাম্মদ ইউনূসের করা আপিল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন গণমাধ্যমকে বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানে গঠিত অনুসন্ধানকারী টিম তাদের প্রাথমিক অনুসন্ধান শেষ করেছে। প্রাথমিক অনুসন্ধানে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনায় বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী জীশান মীর্জা, বড় মেয়ে ফারহিন রিসতা বিনতে
ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই আর্দা গুলেরের করা কর্নার থেকে উড়ে আসা বল অস্ট্রিয়া ডিফেন্ডার স্টেফানের পায়ে লেগে গোললাইনের খুব কাছে চলে যায়। তখন গোলরক্ষক সেটি আটকে দিলেও গোলমুখে থাকা দেমিরাল ফিরটি শটে ঠিকানা খুঁজে নেন। গোল হজম করে আক্রমণ বাড়াতে থাকে অস্ট্রিয়া। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগও পায় তারা। তব
দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বুধবার (৩ জুলাই) তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। সকাল ১০টা থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম সবই বন্ধ রয়েছে।
কয়েকদিনের বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্য একজন শিশুও রয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৯ জুন) ভোররাতে উখিয়ার ক্যাম্পের-৮ ও ৯-এ এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র প্রবাসী সহপাঠি আনিসুর রহমানের উপস্থিতি আড্ডায় নতুন মাত্রা যোগ করে।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের চার কেজি ৪২০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব সোনা জব্দ করা হয়।
টানা বৃষ্টি শেষে কিছুটা স্বাভাবিক হয়েছে রাজধানীসহ আশপাশের এলাকা। তবে বর্ষা মৌসুম হওয়াতে সারাদেশেই নিয়মিত কম বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র ও ধরলা অববাহিকার নিচু এলাকার প্রায় ৮০টি চর-দ্বীপচরে পানি ঢুকেছে। এতে দ্বিতীয় ধাপে একটি স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা সবাই সহকারী পুলিশ কমিশনার (এসি)। মঙ্গলবার (২ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক অফিস আদেশে এই বদলি ও পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকরের নির্দেশও দেয়া হয়েছে।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৮৩ হাজি। হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম লিয়াকত আলী। ৬৪ বছর বয়সী লিয়াকত আলীকে নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে।
কোপা আামেরিকায় ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করে 'ডি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছেন হামেশ রদ্রিগেজরা। দ্বিতীয় হয়ে শেষ আটে নাম লিখিয়েছে ব্রাজিলও। তবে তারকায় ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিতে পেরেছে মোটে ৩ বার, সেখানে লক্ষ্য ভেদ করতে কলম্বিয়ার শট ৮ বার।
এদিকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন টানা ২০ দিনের ছুটি কাটিয়ে আজ বুধবার (৩ জুলাই) খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে সারা দেশে। বন্যা-বৃষ্টির কারণে ছুটি আর বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।