জামাল হোসেন, বেনাপোল (যশোর)

বিশ্বের ইতিহাস ও ঐতিহ্য উপভোগ করার স্বপ্ন নিয়ে বাইসাইকেল চালিয়ে ভারত ভ্রমণ শেষে বাংলাদেশে এসেছেন পর্তুগালের ২৮ বছর বয়সী তরুণী মারা আলেকজান্ডার পারদোসা মারটুইস।
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্টে পা রাখেন। এ সময় বাংলাদেশ ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বাংলাদেশি মানুষের আতিথেয়তায় অভিভূত হয়ে মারা আলেকজান্ডার বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে অনেকেই আমাকে ভীতিকর তথ্য দিয়েছিল, কিন্তু সাহস নিয়ে আমি এখানে এসেছি। আর এখানকার মানুষের আতিথেয়তা সত্যিই মুগ্ধকর। আমি এ স্মৃতি আজীবন মনে রাখব।’
ছোটোবেলা থেকেই ভ্রমণ ও ছবি আঁকার প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল মারার। সেই নেশা তাকে সাহস জুগিয়েছে বিশ্ব ভ্রমণে। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি তিনি বাইসাইকেলে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ইতোমধ্যে তিনি ৪৭টি দেশ ঘুরেছেন।
মারা বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য বিশ্বব্যাপী প্রসিদ্ধ। এখানকার মানুষ এত অতিথিপরায়ণ হবে, তা কল্পনাও করিনি।
বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য মারা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন। তার মতে, বাংলাদেশের আতিথেয়তা ও মানুষের ভালোবাসা তাকে নতুন প্রেরণা জোগাবে বিশ্ব ভ্রমণ শেষ করতে। এই বিদেশি নারী বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য হতে পারেন একটি অনন্য অনুপ্রেরণা।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৮ আগস্ট ২০২৬
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬