নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিজেই তার ফেসবুকে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন। তনি লিখেছেন, “সে আর নাই, ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে।”

জানা গেছে, শাহাদাৎ হোসাইন দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন এবং তাকে ব্যাংককের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। প্রায় দুই মাস তিনি ব্যাংকক ও ঢাকার মধ্যে যাওয়া-আসা করেছিলেন।

তনির স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন। তনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছিলেন। সামাজিক মাধ্যমে নানা সমালোচনার শিকার হলেও, তনি এসবকে গুরুত্ব না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগী ছিলেন।

তার ১২টি শোরুম রয়েছে এবং তিনি ‘সানভিস বাই তনি’ নামে একটি ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী। তার এই যাত্রা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে সফল হয়েছেন এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৮ আগস্ট ২০২৬

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement