শিল্প-সাহিত্য

বিভূতির কাঁকড়াকাণ্ড

অরুণ কুমার
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ৫৭
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

পেটুক বললে কি অন্যায় হয়? আচ্ছা বাদ দিন, ভোজনরসিকই বলা যাক। বিভূতিভূষণ ছিলেন সত্যিকার ভোজনরসিক। খাওয়া নিয়ে তাঁর অসংখ্য গল্প আছে। তবে মেদনিপুরের কাকড়াকাণ্ড সবগুলোকে ছাড়িয়ে গেছে।

বিভূতির কাকড়াকাণ্ডসাহিত্যিককে পেটুক বললে কি অন্যায় হয়? আচ্ছা বাদ দিন, ভোজনরসিকই বলা যাক। বিভূতিভূষণ ছিলেন সত্যিকার ভোজনরসিক। খাওয়া নিয়ে তাঁর অসংখ্য গল্প আছে। তবে মেদনিপুরের কাকড়াকাণ্ড সবগুলোকে ছাড়িয়ে গেছে।বললে কি অন্যায় হয়? আচ্ছা বাদ দিন, ভোজনরসিকই বলা যাক। বিভূতিভূষণ ছিলেন সত্যিকার ভোজনরসিক। খাওয়া নিয়ে তাঁর অসংখ্য গল্প আছে। তবে মেদনিপুরের কাকড়াকাণ্ড সবগুলোকে ছাড়িয়ে গেছে।

এক সাহিত্যসভায় ডাক পড়েছে বিভুতিভূষণের। সঙ্গে আরও কয়েকজন তরুণ সাহিত্যিক।

একদিন আগেই তাঁরা মেদনিপুর পৌঁছে গেছেন। পরদিনের সভার কার কি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন আয়োজকেরা। বিভূতিভূষণ সেখানে গিয়ে হাজির। তরুণ সাহিত্যিকেরা ভেবেছিলেন বিভূতিভূষণ বুঝি পরদিনের সভা নিয়ে আলোচনা করবেন। কোথায় কি, তিনি বরং খাওয়া-দাওয়া নিয়ে আলোচনা শুরু করে দিলেনন:

‘শুনেছি, মেদনিপুরের কাকড়ার ঝোল দেশজুড়ে বিখ্যাত। নিশ্চয় আমাদেরও কাকড়ার ঝোল খাওয়াবেন?’

প্রধান আয়োজক বললেন, ‘আগে জানিয়ে রাখতেন মশায়, ভালো জাতের কাকড়া আনিয়ে রাখতাম। তবে বলছেন যখন, দেখি কী করা যায়।’

রাতে সাহিত্যিকদের একঘরে শুতে দেওয়া হয়েছে। হঠাৎ কীসের যেন আওয়াজ আসে ঘরের এক কোণ থেকে। খড়খড় আওয়াজ। তরুণ সাহিত্যিকেরা ভেবেছিলেন বোধহয় ইঁদুর ঘোরাঘুরি করছে। তরুণেরা আতঙ্কিত, বলা যায় না তাঁদের পোশাক-আশাক যদি কেটে দেয়!

বিভূতিভষণ তাদের বলেন, ‘থামবি তোরা, ঘুমুতে দে, ওগুলো ইঁদুর নয়, কাকড়া।’

তরুণেরা টর্চ জ্বেলে একটা মুখবাঁধা বস্তা দেখতে পেলেন, তার ভেতর থেকেই আসছে শব্দটা।

বিভূতি বললেন, ‘কাকড়ার ব্যবস্থা যে হয়েছে, আগামীকাল আমাদের কাঁকড়ার ঝোল খাওয়ানো হবে, সেটা বোঝানোর জন্যই কাকড়ার বস্তা এখানে রাখা হয়েছে।’

‘কিন্তু এত কাকড়া কে খাবে?’ বললেন এক তরুণ সাহিত্যিক।

‘আরে, আধাবস্তা কাল ঝোল খাওয়াবে, বাকিটা ফেরার পথে আমাদের সঙ্গে ট্রেনে তুলে দেবে।’

পরদিন সাহিত্যসভা শেষে শুরু হলো ভোজনপর্ব। কাকড়ার ঝোল দেওয়া হলো সবাইকে, এক বাটি করে। কিন্তু বিভূতির এক বাটিতে পেট ভরে! একটা করে বাটি শেষ করেন, আবার আরেকবাটির ফরমাশ দেন। এভাবে একের পর এক বাটি আসতে থাকল আর বিভুতি সেগুলো খালি করতে থাকলেন প্রায় একঘণ্টা ধরে। ফল যা হওয়ার তাই হলো। পরদিন আর সবার সঙ্গে তাঁর ফেরা হলো না। বিছানায় পড়ে থাকলেন পাকা তিনদিন, শুধু বাথরুমে যাওয়া আসা চলল!

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬