শিল্প-সাহিত্য

দারিদ্র্য, সন্তানের অসুখ আর একটি কালজয়ী গান

অরুণ কুমার
কাজী নজরুল ইসলাম

‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।/তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান।’ নজরুলের কালজয়ী কবিতার পংক্তি। আক্ষরিক্ষ অর্থেই দারিদ্র বিদ্রোহী কবি কাজী নজরুলকে মহান করেছিল। দারিদ্রই তাঁকে দিয়ে লিখিয়ে নিয়েছিল কালজয়ী সব কবিতার আর গান। তেমনি এক বিখ্যাত গানের জন্ম হয়েছিল চরম-অর্থকষ্টের মধ্যে। সে গান লেখার ইতিহাস গল্পকেও যেন হার মানায়।

দারিদ্র্য আর মৃত্যু ছিল কাজী নজরুল ইসলামের সারাজীবনের সঙ্গী। জীবনের চড়াই-উৎরাইয়ে বাংলার বিভিন্ন শহরে তাঁকে বাস করতে হয়েছে। এক সময় তিনি নদীয়ার জেলা সদর কৃষ্ণনগরে বাস করতেন। সপরিবারে।

তখন তাঁর সংসারে দুরবাস্থা— হাড়িতে চাল নেই, পকেটে পয়সা নেই। কী খাবেন, তা নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। এদিকে প্রিয়পুত্র বুলবুল অসুস্থ। এ অবস্থায় কিছু টাকা না হলেই নয়।

সুতরাং একদিন ট্রেন ধরে চলে গেলেন কলকাতা। হানা দিলেন ‘কল্লোল’ পত্রিকার অফিসে।

কল্লোলের সম্পাদক তখন সুরেশচন্দ্র মুখোপাধ্যায়। নজরুল গিয়ে বললেন, শিগগির আমাকে কিছু টাকা দে।

যেখান থেকে পারিস জোগাড় কর। উনুনে হাঁড়ি জ্বলছে না; ছেলে অসুস্থ। এ অবস্থায় তোরা যদি কিছু টাকা জোগাড় না করতে পারিস, তাহলে ভয়ংকর বিপদ আমার!
একদমে নজরুল বলে গেলেনে। সুরেশচন্দ্রকে কিছু বলার সুযোগ না দিয়েই বললেন, ‘দেরি করিস না। যেখান থেকে পারিস টাকা জোগাড় কর।

এক্ষুনি আবার বাড়ি ফিরতে হবে, ছেলেটার অসুখ বাড়াবাড়ি রকমের।

সত্যিই সুরেশ তক্ষুণি কিছু টাকা জোগাড় করে নজরুলের হাতে তুলে দিলেন। নজরুল টাকা নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। কিন্তু কী মনে করে বেশিদূর এগুতে পারলেন না। তক্ষুনি আবার ফিরে এলেন। এসে একখানি কাগজ ছুড়ে দিয়ে বললেন, ট্রেনে বসে এটা লিখেছি। দিতে ভুলে গিয়েছিলাম। দেখ, এটা চালানো যায় কিনা।

সুরেশচন্দ্র দেখলেন, কাগজটা একটা লিফটলেট। তার পেছনে কাঁপা-কাঁপা হাতে কবিতার মতো কী যেন লেখা। নিশ্চয়েই ট্রেনের ঝাঁকুনিতে কবির হাত কেঁপে গিয়েছিল। অনেক কষ্টে লেখার মর্মোদ্ধার করা সম্ভব হলো। সেখান থেকে বেরিয়ে এলো নজরুলের কালজয়ী গান, যে গানটির জনপ্রিয়তা যুগ পেরিয়ে এই অনলাইনের যুগে এসেও কোক স্টুডিও কাঁপিয়েছে। সেই গানটি হলো—

বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে
দিসনে আজি দোল।
আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি
তন্দ্রলে বিলোল...

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬