মাতৃভাষার চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হলো তিন ভাষার চলচ্চিত্র

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউট ও সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট যৌথভাবে আয়োজন করেছে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব।

আজ বুধবার দিনব্যাপী এই উৎসবে প্রদর্শীত হয়েছে বাংলাদেশে নির্মিত বাংলা, চাকমা, মারমা ও গারো ভাষায় নির্মিত চলচ্চিত্র।

প্রদর্শীত হয়েছে বিভায়ন চাকমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাঁধা। মারমা ভাষায় নির্মিত ডা. মং উষা থোয়াই প্রযোজিত ও প্রদীপ ঘোষ পরিচালিত চলচ্চিত্র ‘ গিরিকন্যা’।

শরিফুল ইসলাম পলাশ পরিচালিত গারো ভাষায় নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘নিকমিলমাল’ এবং সরকারি অনুদানের চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।

প্রথমেই স্বাগত বক্তব্য দেন জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক (একাডেমিক) শারমিনা চৌধুরী।

আলোচনা পর্বে বিশেষ সন্মাননা প্রদান করা হয় মারমা ভাষায় নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র গিরিকন্যা (তংস্মাসে) প্রযোজক মং উষা থোয়াইকে।

উল্লেখ্য, এ চলচ্চিত্রটি বাংলা ভাষার বাইরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় নির্মিত এবং সেন্সর সনদপ্রাপ্ত চলচ্চিত্র।

আলোচনা পর্বে চিকিৎসক মং উষা থোয়াই বলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চলের এগারোটি ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর মারমা সম্প্রদায় হলো দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী। দীর্ঘকাল ধরে তারা পাহাড়ে বসবাস করে আসছে কিন্তু সময়ের সঙ্গে পাহাড়ের যে পরিবর্তন তা আমি প্রত্যক্ষ করে আসছি। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে দেখেছি তাদের দুঃখ দুর্দশা। দেখেছি প্রাণ প্রকৃতি কীভাবে বিপন্ন হচ্ছে।

এ বিষয়কে সামনে রেখে আমি একটি গল্প লিখেছিলাম। পরবর্তীতে এটি চলচ্চিত্রের মাধ্যমে মানুষের সামনে হাজির করেছি।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বলেন, ‘সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট এবং জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউট যৌথভাবে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬