পাহাড়ে সাংগ্রাই উদযাপন শুরু

বান্দরবান প্রতিনিধি
ছবি : সংগৃহীত

চৈত্রের শেষদিন থেকে বান্দরবানে চার দিনব্যাপী পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

এতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, পৌর মেয়র শামসুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তসহ স্থানীয়রা।

এই সময় মারমা, চাকমা-তঞ্চঙ্গ্যা, ম্রো, ত্রিপুরা, রাখাইনসহ বান্দরবানে বসবাসরত ১১টি পাহাড়ি সম্প্রদায়ের আদিবাসী নারী-পুরুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। পরে সেখানে বয়স্কপূজার আয়োজন করা হয়।

নতুন বছরকে বরণ এবং পুরাতন বছর বিদায়কে ঘিরে পার্বত্য এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র জাতি স্বত্ত্বাগুলো নিজস্ব সামাজিক ঐতিহ্য নিয়ে সমন্বিতভাবে সাংগ্রাই উৎসব পালন করে থাকে।

এদিকে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে, শনিবার মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন, বয়োজোষ্ঠ পূজা, রোববার সাঙ্গু নদীতে বুদ্ধমুর্তি স্নান, সমবেত প্রার্থনা ও রাতে পিঠা উৎসব, সোমবার মৈত্রী পানি বর্ষণ (জলকেলি) ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গলবার মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান, হাজার প্রদীপ প্রজ্বলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬