মা দিবসের গল্প

মায়ের মুখের হাসি

বিল্লাল বিন কাশেম

ছোট্ট একটা পাড়া, নাম বাবুপাড়া। শহরের গণ্ডির একটু বাইরে হলেও ধূলাবালিতে মাখামাখি এই এলাকায় জীবন বড় বাস্তব। কাঁচা রাস্তাঘেঁষা কিছু ঘরবাড়ির মধ্যে একটি ঘর—টিনের ছাউনি, বেড়া সিমেন্টের হলেও রং উঠে গেছে। এই ঘরেই থাকে রোকসানা বেগম আর তার ছেলে আরমান।

রোকসানা বেগম এই ঘরটা নিজের হাতে গড়ে তুলেছেন, নিছক ইট, বালি, রড নয়—ঘামে, চোখের জলে, আর অফুরন্ত ভালোবাসায়। স্বামী হারান হঠাৎ এক সড়ক দুর্ঘটনায়। তখন আরমানের বয়স মাত্র পাঁচ। তারও চোখে পানি আসত না, বোঝার বয়স ছিল না হয়তো। কিন্তু রোকসানা জানতেন, আরমানের মুখে হাসি রাখা এখন তার জীবনের একমাত্র ব্রত।

দিন শুরু হতো খুব ভোরে। পাশের বাজারে সবজি বিক্রি করতেন, দুপুরে গৃহপরিচারিকার কাজ করতেন তিন বাড়িতে, সন্ধ্যায় টুকটাক সেলাইয়ের কাজ। তবু সবকিছুর মাঝে মুখে থাকত একরাশ হাসি।

কেউ জিজ্ঞেস করলে বলতেন,

— কষ্ট তো জীবনেরই একটা রং, আমি রংহীন হবো না।

আরমান বড় হতে থাকে। স্কুলে ভর্তি হতেই প্রথম বোঝে, জীবনটা এমন সহজ নয়। অন্য ছেলেরা যখন নতুন ব্যাগ, চকচকে বই নিয়ে আসে, সে পুরনো বইয়ে পড়ে। কিন্তু সে দিন গুনে পড়তো— মা প্রতিদিন কত ঘন্টা কাজ করে, কতটা হাঁটে, কখন খায়, কখন বিশ্রাম নেয় না।

একদিন স্কুল থেকে ফেরার পথে আরমান চোখে জল নিয়ে বলেছিল,

— মা, তুমি আর কষ্ট করো না। আমি বড় হয়ে অনেক টাকা কামাবো, তোমার জন্য বড় বাড়ি বানাবো।

মা শুধু হেসে বলেছিলেন,

— আমার জন্য টাকা নয়, তুই মানুষ হ, এটাই চাওয়া।

সময় গড়ায়। রোকসানা বেগম ছেলেকে পড়াতে গিয়ে নিজের শেষ সঞ্চয়ও খরচ করেন। নিজের ওষুধ কেনেন না, ছেলেকে টিউশন দেয়ার জন্য মাটি বিক্রি করেন। কপালে কুঁচকানো দাগ বাড়ে, কিন্তু মুখে হাসির রেখা একটুও কমে না।

আরমান কলেজে ওঠে, পড়াশোনার পাশাপাশি সন্ধ্যায় পড়ায় ছোট ছেলেমেয়েদের। মায়ের কাঁধে আর কাজের বোঝা রাখতে চায় না সে। একদিন রোকসানাকে অবাক করে দিয়ে বলে,

— মা, তুমি আর বাড়ির বাইরে কাজ করো না। এখন থেকে আমি চালিয়ে নেবো।

রোকসানা বেগম খানিকটা বিস্মিত হন, খানিকটা গর্বিত। কিন্তু বলেন না কিছু, শুধু মাথায় হাত বুলিয়ে দেন।

আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বড় শহরে গিয়ে নতুন জীবন শুরু করে। রোকসানা তখনো সেই পুরনো বাড়িতেই থাকেন। চিঠিপত্রে আর ফোনে কথা হয়। মা প্রতিদিন রুটি বানিয়ে নিজে না খেয়ে রেখে দেন— আরমান এলে খাওয়াবেন বলে। সময়ের ব্যবধানে ছেলের কণ্ঠে শহরের ব্যস্ততা, লক্ষ্য, ভবিষ্যতের স্বপ্ন— সব শোনা যায়। কিন্তু মায়ের কণ্ঠে এখনো সেই শান্ত, অভিমানহীন সুর।

একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল, ডাক্তার, টেস্ট— আরমান সব ফেলে গ্রামে আসে। দেখে মা যেন অর্ধেক মানুষ হয়ে গেছেন। ওষুধেও সাড়া নেই। একরাতে মায়ের পাশে বসে ফুঁপিয়ে কাঁদে সে।

রোকসানা বেগম চোখ খুলে বলে,

— আমি তো তোর মুখে হাসি দেখতে চেয়েছিলাম... তুই কাঁদিস ক্যান রে বাবা?

— মা, আমি তোমার কিছুই করতে পারিনি এখনো!

— করেছিস বাবা, অনেক করেছিস। আমার মুখের হাসি তো তুই-ই।

মা সেরে ওঠেন। এবার আরমান সিদ্ধান্ত নেয় বিদেশে উচ্চশিক্ষায় যাবে। মায়ের সম্মতি নিয়েই পাড়ি দেয়। সেখানে মাস্টার্স শেষে চাকরিও পায়। বছর দুয়েক পরে মাকে নতুন ফ্ল্যাট কিনে দেয়, পরিচারিকা, গার্ডেন, নিরাপত্তা— সব কিছুই।

কিন্তু মা বলেন,

— আমি এ বাড়ি ছাড়বো না। আমার গাছ, আমার উঠোন, তোর ছেলেবেলার স্মৃতি— এসব ফেলে যাওয়া যায়?

আরমান জেদ করে না। তবে প্রতি বছর একবার করে মা দিবসে ঠিক বাড়ি ফিরে আসে। মায়ের জন্য নতুন শাড়ি, পছন্দের মিষ্টি, আর কিছু না-কথা বলা ভালোবাসা নিয়ে।

মা দিবস, ২০২৫। ভোরবেলা রোকসানা বেগম উঠেই দেখে উঠোনে গোলাপ ফুল রাখা, আর পাশে বড় করে লেখা—

"মা, তুমিই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।"

আরমান সামনে দাঁড়িয়ে, হাতে একজোড়া সোনার কানের দুল।

রোকসানা বেগম চোখ মুছতে মুছতে বলে,

— এইসব তো আমার জন্য না রে।

আরমান জড়িয়ে ধরে,

— তোমার মুখের হাসি আমি টাকায় কিনে দেব না মা। আমি শুধু চাই, তুমি হাসো।

সেদিন বিকেলে পুরো পাড়ায় দাওয়াত হয়। পোলাও, মাংস, পায়েস— মা নিজে রেঁধেছেন। সবাই বলছে—

— রোকসানা আপা, আজ আপনার মুখে যে হাসি দেখছি, অনেক দিন পর!

আরমান চুপচাপ দাঁড়িয়ে দেখে। এটাই তো সে চেয়েছিল—

মায়ের মুখে সত্যিকারের হাসি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৩ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৪ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement