মেলায় জান্নাতুল বাকেয়ার গ্রন্থ ‘ভাষা আন্দোলনের সাত দশক: জানা অজানা’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০: ৫২

অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক ও লেখক জান্নাতুল বাকেয়া কেকার ‘ভাষা আন্দোলনের সাত দশক: জানা অজানা’ বইটি। পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত বইটি বইমেলার সোহরাওযার্দী উদ্যানে প্যাঞ্জেরীর প্যাভিলিয়নে পাওয়া যাবে।

রাষ্ট্রভাষা আন্দোলনের সাত দশক পেরিয়েছে। ৭২ বছরের পরিক্রমায় ‘চেতনার বাতিঘর’ আপসহীন, কর্মউদ্দীপ্ত ভাষাসংগ্রামীরা। তাঁদের একজন মোহাম্মদ তোয়াহা। ১৯৪৮ কিংবা ৫২’র এই ছাত্রনেতার যথার্থ মূল্যায়ন হয়নি।

৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবির নায়ক, ছাত্রনেতা খালেক নওয়াজ খান, তাঁকে চেনেন কজন? ৫২’-এ জেলখানায় বসে তিনি এলএলবি পরীক্ষায় পাস করেছেন সে খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিঠি লিখে তাঁর মাকে জানিয়েছিলেন!

ভাষা আন্দোলনের নির্ভরযোগ্য ইতিহাসবিদ বদরুদ্দীন উমর। তাঁর বাবা অবিভক্ত ভারতে মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম জন্মভিটে ছাড়াও আইনসভার সদস্যপদ ছেড়েছিলেন কী মোহে? এর বাস্তবিক, মনস্তত্ত্বাতিক বিশ্লেষণ জানতে বদরুদ্দীন উমরের মুখোমুখি লেখক। তিনি বলছেন,‘...শেখ মুজিব দলীয় ও সাংগঠনিকভাবে দারুণ দক্ষ এ কথা অস্বীকার করার উপায় নেই’। সর্বোপরি ৪৮-এ প্রধান ভূমিকা রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫২’র আন্দোলন পরবর্তীতে কারামুক্ত হয়ে বন্দিদের মুক্তিতে জোরদার আন্দোলনে যে ভূমিকা রেখেছেন আর কোনো রাজনীতিক তা করেননি।

ভাষা আন্দোলনের ঐতিহাসিক বাস্তবতা, অমর একুশের অর্জন ও ভাষাসংগ্রামীদের সঙ্গে পরের প্রজন্মের চেতনার ফারাক-এমন সব তথ্য নিয়ে ‘ভাষা আন্দোলনের সাত দশক: জানা অজানা’ বইটির মাধ্যমে ইতিহাস তুলে আনার চেষ্টা করেছেন লেখক।

লেখক জান্নাতুল বাকেয়া কেকার মতে, ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবন তো বটেই, বিশ্ব পরিসরে এক গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ অমর একুশের মহাত্মে আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এ দেশের প্রেক্ষাপটে সূচিত ভাষা আন্দোলন বিশ্বের দেশে দেশে বিভিন্ন জাতি গোষ্ঠির মাতৃভাষার মর্যাদার প্রতিও সমব্যাথী হতে সাহায্য করে। বিপন্ন ভাষা ও জনগোষ্ঠির টিকে থাকার প্রশ্নে ভাষা ও সংস্কৃতির প্রতি অকুন্ঠ সমর্থ আজ সর্বজনীন রূপ পেয়েছে।

‘সবমিলিয়ে রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস নির্ভর বইটি লিখতে তথ্য প্রমাণ যোগাড় ও নিবিড় গবেষণা সময়ের প্রয়োজনেই অপরিহার্য ছিল। এ কাজ করতে গিয়ে দেখেছি যে, লাইব্রেরিগুলোতে ইতিহাস নির্ভর বইয়ের সংকট রয়েছে। এ ক্ষেত্রে ওই সময়ের জাতীয় দৈনিকগুলোতে প্রচারিত খবরাখবর ঐতিহাসিক তথ্যসূত্র হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তবে জাতীয় দৈনিক জাতীয়ভাবে সংরক্ষণ করা হলেও অনেক দেরিতে এই সংরক্ষণ করায় অনেক গুরুত্বপূর্ণ সংবাদপত্র পাওয়া যায়নি,’ বলেন লেখক।

তিনি বলেন, এমন ক্ষেত্রে ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত প্রবীণ গুণীজনদের ওপর নির্ভর করতে হয়েছে। তাদের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় মেজাজ মর্জি বুঝে কাজ করাটা ছিল সময় সাপেক্ষ। এ ছাড়া আমি নিজেও মাঠের সাংবাদিক হিসেবে পেশাগত কাজকে প্রাধান্য দিতে গিয়ে ভাষা আন্দোলনের মত ইতিহাস নির্ভর গবেষণা কাজে ধারাবাহিকভাবে সময় দেওয়া ছিল কঠিন।

‘বইটি আমার দীর্ঘ দেড় যুগের পরিশ্রমের ফসল। ভাষা আন্দোলন সম্পর্কে জানতে আগ্রহী পাঠক দীর্ঘ পরিশ্রমের ফসল এক মলাটে পেয়ে নিশ্চয়ই উপকৃত হবেন,’ যোগ করেন জান্নাতুল বাকেয়া।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬