শিল্প-সাহিত্য

মেটে ঘরের সাতকাহন

অরুণ কুমার
মেটে ঘর এখন বিলুপ্তির পথে।

ঘরের কত বাহারী কেতা! ইট-পাথরের ঘর নয়। শ্রেফ শুকনো মাটিকে কাদা বানিয়ে, পরতের পর বসিয়ে দেয়া ওঠে। চারকোণা। তারপর শুকিয়ে তারওপর খড়ের চাল– ব্যস হয়ে গেল আরামদায়ক ঘর তৈরি!

মেটেঘরের সাতকাহনঘরের কত বাহারী কেতা! ইট-পাথরের ঘর নয়। শ্রেফ শুকনো মাটিকে কাদা বানিয়ে, পরতের পর বসিয়ে দেয়া ওঠে। চারকোণা। তারপর শুকিয়ে তারওপর খড়ের চাল– ব্যস হয়ে গেল আরামদায়ক ঘর তৈরি!েতা! ইট-পাথরের ঘর নয়। শ্রেফ শুকনো মাটিকে কাদা বানিয়ে, পরতের পর বসিয়ে দেয়া ওঠে। চারকোণা। তারপর শুকিয়ে তারওপর খড়ের চাল– ব্যস হয়ে গেল আরামদায়ক ঘর তৈরি!

মাটির ঘর এখন প্রায় বিলুপ্তির পথে। কিন্তু দুই দশক আগে এ দেশের গ্রামগুলো ছিল মেটেঘরের প্রশান্তিতে ভরা।

মেটেঘরের অনেক রকমফের। থাকার ঘর, রান্নাঘর, বহির্বাটির বৈঠকঘরগুলোও মেটেঘরের তিনটা ঘর। তবে গৃহস্থবাড়ির অন্য ঘরগুলোও সাধারণত বাঁশ-বেড়ার তৈরি।

একটা উঁচু পোতা, যেটিকে দালান ঘরে বারান্দা বলে, তার ওপরের চার দেয়ালের ওপর পাঁচ চালের ঘর।

সে ঘর একটাও হতে পারে, পাশাপাশি একাধিকও হতে পারে। এটিই আসলে থাকার ঘর।

এই ঘরের পোতা উঁচু করা হতো আসলে সাপ বা অন্য প্রাণীগুলো যেন সহজে আক্রমণ করতে না পারে। তা ছাড়া ছিঁচকে চোরদের উঠতেও যেন বেগ পেতে হয়।

তবে সবচেয়ে বড় কারণ বর্ষার জল। বৃষ্টির পানি জমে অনেক সময় উঠান ডুবে যেত, ঘরের পোতা উঁচু হলে সেই পানি ঘরে ঢুকতে পারে না।

ঘরের চাল তৈরি হতো উলুখড়, কাশফুলের খড়, ছন, গোলপাতা, গমে কিংবা ধানের খড় দিয়ে। যেদিকে যেটি বেশি সহজলভ্য, সেখানে সেটিই ব্যবহার করা হতো।

আরামদায়ক ঘরের চালের জন্য সবচেয়ে উপযোগী ছিল উলুখড়।

তবে সেটি শুধু সম্ভ্রান্ত কৃষকরা ব্যবহার করতে পারত। কারণ, অতটা সহজলভ্য নয় এই ঘাস। তাই গমের নাড়া-ই ছিল মধ্যবিত্ত গৃহস্থের মূল ভরসা। আর ধানের খড় অতটা টেকসই নয়। পানিতে সহজেই পচে যায়। অবশ্য হাঁস-মুরগির ঘরের চাল দেওয়ার জন্য এই ধানের খড় ব্যবহার করা হতো। তবে দ্ররিদ্র মানুষের থাকার ঘরের চালেও দেখা যেত ধানের খড়। সুন্দরবন এলাকার মানুষের চালে এখনো গোলপাতার ছাউনি দেখা যায়। অনেকে আবার বছর বছর খড় পাল্টাতে রাজি ছিল না, তাই মাটি পুড়িয়ে তৈরি করা টালির চালও দেখা যেত গাঁয়ে।

তবে এখন খড় বা গোলপাতার চল উঠেই গেছে প্রায়। গ্রামে এখনো যেসব কাঁচা ঘর দেখা যায় সেগুলোর চাল টিন দিয়ে তৈরি। টিনের ঘরের চালের কাঠামো খড়ের কাঠামোর মতো, বাঁশ দিয়ে তৈরি।

ঘরের চাল তৈরি হতো পিরামিডের মতো করে বাঁশের কাঠামো তৈরি করে। এর চারপাশে চারটি আলাদা চাল। চালের ওপরে দিকে আড় করে রাখা হতো একটা বাঁশের আড়া। এটিকেই বলে মটকা। মটাকার বাঁশটিকে আলাদাভাবে খড় দিয়ে পেঁচিয়ে দেওয়া হতো, সেটি দুদিকের চালের সঙ্গে এমনভাবে গেঁথে দেওয়া হতো যেন পানি ঢুকতে না পারে।

বেশির ভাগ থাকার শোবার ঘর পাঁচ চালাই হতো। তবে কেউ কেউ মূল ঘরের সঙ্গে আলাদা ছোট ছোট ঘর করতে হাঁস-মুরগি, ছাগল ইত্যাদি রাখার জন্য ছোট ঘর করা হতো। তার জন্য ঘরের চাল একটা বাড়ানো হতো। এসব মিলিয়ে থাকার ঘরটাকে বলা হতো ছয়চালা ঘর।

উঁচু পোতায় ওঠার জন্য তৈরি করা হতো কাঁচা সিঁড়ি। দুই কিংবা তিন ধাপের সিঁড়ি। আঞ্চলিক ভাষায় এর নাম পটে। উঁচু পোতাটা আসলে বারান্দা। সামনের দিকটি পুরো খোলামেলা। পরিবারের বৃদ্ধ আর শিশুরা এই বারান্দেতাতেই শুত। শীতের হাওয়া কিংবা ঝড়-বৃষ্টি থেকে বাঁচার জন্য সামনের দিকে টাঙিয়ে দেওয়া হতো শাড়ি কাপড়। তবে বেশির ভাগ সময় খোলা রাখা হতো, তাই দখিনা বাতাসের স্বাদটুকু পুরোপুরি নিতে পারত বৃদ্ধ বা শিশুরা।

কাঁচা ঘরের দেয়াল তৈর হয় কাদা দিয়ে। শুকনো এঁটেল মাটি ভিজিয়ে আগে মণ্ড বা খামির বানানো হয়। এরপর সমান করা মাটির ওপর দাগ কেটে দেয়ালের নকশা তৈরি করা হয়। তারপর সেই দাগের পর একের পর এক কাদার মণ্ড বসিয়ে দেয়াল তোলা হয়। কাঁচা দেয়াল শুকিয়ে শক্ত হয়ে গেলে নিড়ানি দিয়ে চেঁছে দেয়াল মসৃণ ও সমান করা হয়। দেয়াল ও মেঝে ঠিক করার জন্য লেপতে হয় সেগুলো।

মাটির ঘর হারিয়ে যাওয়ার জোগাড়। এগুলোর সংরক্ষণ যে জরুরি, তাও নয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রামের দরিদ্র মানুষের অর্থনৈতিক অবস্থা যত ভালো হচ্ছে, ঠিক ততটাই কমছে কাঁচা ঘরের সংখ্যা। এ নিয়ে আফসোস করারও কিছু নেই। বরং অতীত সংস্কৃতি ও বেঁচে থাকার এই অত্যাবশ্যকীয় ইতিহাস নিয়ে আমরা গর্ব করতে পারি।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬