ক্যারল অ্যান ডাফির কবিতা— রাষ্ট্র/ভোজ

সজীব রহমান
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৪২
ক্যারল অ্যান ডাফির কবিতা রাষ্ট্র/ভোজ। গ্রাফিক্স: রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরে তার সম্মানে দেওয়া হয়েছে রাজকীয় ভোজ। যুক্তরাজ্যে ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের চুক্তিও করেছেন ট্রাম্প। কিন্তু দেশে দেশে চলমান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পাশাপাশি মুখ খোলেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও।

প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের বৃহস্পতিবার প্রথম পাতা সাজিয়েছে ট্রাম্পের সফর নিয়েই। সেখানে মূল সংবাদের পাশেই স্থান পেয়েছে ব্রিটিশ ‘পোয়েট লরিয়েট’ তথা রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত কবি ক্যারল অ্যান ডাফির কবিতা STATE/BANQUET। বিশ্বব্যবস্থা যে রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, তারই এক মূর্ত রূপ যেন ডাফির এই কবিতাটি।

Op-Ed UK Tour Of Donald Trump And The Guardian 19-09-2025 (3)

দ্য গার্ডিয়ানে ছাপানো কবিতা স্টেট/ব্যাংকুয়েট, ডানে কবি ক্যারল অ্যান ডাফি

রাজনীতি ডটকমের পাঠকদের জন্য থাকছে ‘রাষ্ট্র/ভোজ’ শিরোনামে থাকছে ক্যারল অ্যান ডাফির কবিতাটির ভাবানুবাদ—

সে এক রাজকীয় ভোজসভা— ঝলমলে আর দীপ্যমান,

সাজানো পাথুরে ধ্বংসস্তূপে অশ্বক্ষুরাকৃতি টেবিলে,

সাজানো ৬টি করে স্ফটিকের পেয়ালায়।

ফিনফিনে স্বর্ণের প্রলেপে মোড়ানো রুপার তৈজস,

চকচকে— আট আটজন ভৃত্যের ৩ সপ্তাহের শ্রম আর ঘামে,

কংক্রিট থেকে ধুলো ওড়ে বাতাসে,

তাও যেন ঝলমল করে ওঠে।

.

সেখানে পতপত করে উড়ছে যে পতাকা, গণতন্ত্রের নামে,

তাতে থরে থরে সাজানো ধ্বংসাবশেষ।

.

ভোজের শুরু মুখরোচক ডোভার মাছে,

ভেতরে স্যামনের ক্রিম, সাজানো পেঁয়াজ পাতায়,

সঙ্গে হোয়াইট ওয়াইন সস।

থাকবে ট্রাফল দিয়ে রান্না করা স্যান্ড্রিংহ্যামের হরিণের মাংস।

শেষ পাতে কাগজি লেবুর পাই, সঙ্গে

ফরাসি রেড ওয়াইন— পিচন কমটেস, ১৯৯০।

প্রতিটি পদেই জিভে জল।

.

বোমায় বোমায় ধ্বংসস্তূপ যে জনপদ, সেখানে বাজাও ডঙ্কা—

যেখানে সযতনে পথ খুঁজে নেন হর্তাকর্তারা,

যেখানে দেয়ালের গায়ে গায়ে বুলেটের ছেঁদা,

তার ওপারে বুভুক্ষু শিশুর চোখ।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

১৮ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

১৯ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement