ঐতিহ্য

হারানো ঐতিহ্য বায়োস্কোপওয়ালা

অরুণ কুমার
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০০: ১২
অনেক কসরৎ করে চ্যাটজিপিটি বায়োস্কোপওয়ালার এই ছবি এঁকেছে, তাও ভুলভাবে

বায়োস্কোপ মানে চলচ্চিত্র। কিন্তু আমাদের দেশে বর্তমান চলচ্চিত্রের বাইরে ছিল আরেক ধরনের বায়োস্কোপ। কাঠের এক বাক্স। ভেতরে থাকত নানান ছবির রিল। প্রিন্ট করা রঙিন ছবি। বাক্সের চার-পাঁচটি ছোট ছিদ্র। মোটা লেন্স লাগানো। সেখানে চোখ রাখলেই একে একে ছবি পাল্টে যেত। সঙ্গে বাজত বিভিন্ন বাদ্যবাজনা এবং গান।

ফেরিওয়লারা যেভাবে ফেরি জিনিস বেঁচাকেনা করেন, বায়োস্কোপওয়ালারা সেভাবে মাথায় বায়োস্কোপের বাক্স নিয়ে ঘুরে বেড়াতেন। আর হেঁকে জানান দিতেন নিজেদের আগমনবার্তা। এঁদের আনাগোনাে আসলে গ্রামেই দেখা যেত। শহরে বিদ্যুৎ ছিল, সিনেমা-টিভি ছিল। গ্রামে এসবের বালাই ছিল না। তাই এই কাঠের বোকাবাক্সটাও তাই বিনোদন দিত গাঁয়ের ছেলে-বুড়োদের।

এই যে বায়োস্কোপ বাক্স, এটা চালানোর জন্য কোনো বৈদ্যুতিক যন্ত্র ছিল না। বায়োস্কোপওয়ালা বাইরে থাকা একটি হাতল ঘুরিয়ে রিলের ছবি পরিবর্তন করতেন। গাইতেন গান। আসলে রিলে যেসব ছবি আসত, সেগুলোর বর্ণনা দিতেন বায়োস্কোপওয়ালা। 'কী চমৎকার দেখা গেল এইবারেতে আইসা গেল, ঢাকা শহর দেখেন ভালো। কী চমৎকার দেখা গেল।'

ঘণ্টা বাজাতে বাজাতে যখন বায়োস্কোপওয়ালা আসত গাঁয়ে, তখন ছেলে-বুড়োরা ভিড় করত তাঁকে ঘিরে। বছর পনোরো আগেও কিছু কিছু বায়োস্কোপ দেখা যেত। স্মার্টফোন আসার পর পুরোপুরি বিদায় নিয়েছে এই পেশা।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬