সরোজ মেহেদীর ‘মায়াজালে’র মোড়ক উন্মোচন

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক সরোজ মেহেদীর প্রথম গল্পগ্রন্থ ‘মায়াজালে’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কবি, কথাসাহিত্যিক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সুমন রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি লেখককে শুভেচ্ছা জানিয়ে ‘মায়াজাল’ বইটি পাঠকের মনে জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে সৃজন প্রকাশনীর সামনে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউল্যাবের শিক্ষক এ এফ এম মনিরুজ্জামান শিপু, সৈয়দা সাদিয়া মেহজাবিন, মামুন রশিদ, কবি ও প্রকাশ জুননু রাইন, কথাসাহিত্যক ও প্রাবন্ধিক এ কে এম শামসুদ্দিন, লেখক মইনুল ইসলাম, কবি ও কথাসাহিত্যিক সফিকুল ইসলাম, কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জীবনের নানা ঘটনা, দুঃখ-হাসি-কান্না, সমাজে চলা অনিয়ম-অনাচার কখনো মানবিক বোধে, কখনো ব্যাঙ্গাত্মক উপায়ে গল্পে গল্পে তুলে ধরেছেন লেখক। এ বইয়ের গল্পে প্রচলিত শৃঙ্খল ভেঙে দেওয়ার বিদ্রোহের ডাক যেমন দিয়েছেন, আবার শুনিয়েছেন নতুন দিনের আশার কথা।

দেওয়ান আতিকুর রহমানের প্রচ্ছদে সৃজন থেকে প্রকাশিত বইটি বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের ২৮৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ১৭০ টাকায় বইটি কিনতে পারবেন পাঠকরা। এ ছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাবে।

গত বছরের বইমেলায় সরোজ মেহেদীর করোনায় ভারত ভ্রমণ, বসবাস ও বন্দি জীবনের ভাবনা-দর্শনমূলক বই ‘চেনা নগরে অচিন সময়ে’ সময়ে প্রকাশিত হয়, যা পাঠকমহলে ব্যাপক সাড়া জাগায়।

‘মায়াজাল’ বইয়ের গল্পগুলো ২০১১ থেকে ২০২২ সময়ের মধ্যে রচিত, যে সময়ে ভীষণভাবে প্রাণবিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছিল। এককেন্দ্রিক শাসনের চূড়ায় এসে এই সমাজকে যেন কিছু না বলার, না দেখার বোবায় ধরেছিল। সে সময়টায় লেখক গুটিকয় তাদের একজন, যারা কলমসহ বিক্রি হয়ে যাননি। ফলে প্রতিটি গল্পের পরতে পরতে সেই সমাজ, শাসনচিত্র, শাসক ও মানসচিত্র ফুটে উঠে। কখনো কথক নিজেকে নিজেই ভর্ৎসনা করেন। কখনো আবার তার জবানীতে সমাজপতিরা উঠে আসে ব্যঙ্গাত্মক উপমায়।

এই বইয়ের গল্পের সঙ্গে অন্য গল্পের পার্থক্য হলো— এ গল্প পাঠককে চিরায়ত আনন্দের সঙ্গে ইতিহাসেরও পাঠ দেয়। এ গল্প পাঠককে এমন এক দুঃসময়ের সাক্ষ্য দেয়, যে সময়টাতে একটা জনপদ অন্ধকারে ঢাকা পড়েছিল।

লেখক সরোজ মেহেদী একাধারে একজন একাডেমিশিয়ান, মিডিয়া বিশ্লেষক, গবেষক ও সাহিত্যিক। তিনি বর্তমানে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে লেকচারার হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ দেশের বেশ কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।

সরোজ মেহেদীর ক্যারিয়ার সাংবাদিকতা দিয়ে শুরু হয়েছিল। পরে তুর্কি সরকারের বৃত্তি নিয়ে সাংবাদিকতায় উচ্চতর শিক্ষা নিতে তুরস্কে যান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরে এসে শিক্ষকতা শুরু করেন। প্রথম স্নাতক ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায়।

সরোজ মেহেদী ইউরোপীয় ইউনিয়নের শিক্ষাবৃত্তি নিয়ে হাঙ্গেরি ও তুরস্ক থেকে ক্রেডিট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। যুক্তরাজ্যভিত্তিক দেয়ার ওয়ার্ল্ডসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। যুক্ত আছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সাথে। ২০১৯ সালে জার্মানি থেকে তুর্কি ভাষায় তার প্রথম বই প্রকাশিত হয়।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব

১৩ দিন আগে

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা

১৭ দিন আগে

মিসরে মরুর বুকে লুকিয়ে ছিল ১৬০০ বছরের পুরোনো বাইজান্টাইন যুগের শহর

মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বলছে, নতুন এই আবিষ্কারগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং বাইজান্টাইন শাসনামলে মিসরের মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি, ধর্মীয় চর্চা এবং নগর পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনবে।

০৫ জুলাই ২০২৬

বিবাহবন্ধনে আবদ্ধ পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি

মার্কিন পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বহুল আলোচিত এই বিয়েকে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন।

০৫ জুলাই ২০২৬