বাংলাদেশের প্রথম ‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’ জোবায়দা

ডেস্ক, রাজনীতি ডটকম

পন্ডস স্কিনফ্লুয়েন্সার–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬ মাসের এই জার্নিতে ১৪ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সৈয়দা জোবায়দা শিরিন এখন বাংলাদেশের প্রথম পন্ডস স্কিনফ্লুয়েন্সার। ফার্স্ট রানার–আপ হয়েছেন নাঈমা ইসলাম মীম এবং সেকেন্ড রানার–আপ ফারজানা ফেরদৌসী ইভানা।

বিজয়ী হওয়ার সুবাদে জোবায়দা আগামী ১ বছর কাজ করবেন গ্লোবাল ব্র্যান্ড পন্ডস্ বাংলাদেশ-এর নতুন ফেইস হিসেবে। আর সেইসঙ্গে সুযোগ পাচ্ছেন চিনের সাংহাইতে অবস্থিত পন্ডস্ স্কিন ইনস্টিটিউট ভিজিট করার। যেখানে এক্সপার্টদের কাছ থেকে স্কিনকেয়ারের ওপর বিশেষ ট্রেনিং নিবেন। যা স্কিনফ্লুয়েন্সার হিসেবে জোবায়দার প্যাশন ও দক্ষতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণার পর জোবায়দার হাতে সার্টিফিকেট ও এয়ার টিকেট তুলে দেন ইউনিলিভার বাংলাদেশ-এর মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন ইসলাম।

গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির, রাকিন আবসার, সৌমিক আহমেদসহ দেশের পপুলার ইনফ্লুয়েন্সাররা। ফিনালের অনুষ্ঠান শুরু হয় এই প্রতিযোগীতার পুরো জার্নিতে হাউজলিড হিসেবে থাকা ইশরাত, ঈশায়া ও সুনেহরার ড্যান্স পারফর্ম্যান্সের সঙ্গে। তাদের সঙ্গে পারফর্ম করেন টপ ১২ জন স্কিনফ্লুয়েন্সার। মনোমুগ্ধকর এক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার-এর প্রথম সিজনের। গ্র্যান্ড ফিনালের পুরো এপিসোড দেখতে ভিজিট করুন পন্ডস্ বাংলাদেশ-এর ইউটিউব চ্যানেল।

বাংলাদেশের প্রথম পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার হওয়ার অনুভূতি ব্যক্ত করে জোবায়দা বলেন, ‘এই অনুভূতিটি সত্যিই অসাধারণ। পন্ডস্‌ বাংলাদেশকে অনেক ধন্যবাদ এই সুযোগের জন্য। আমি অনেক এক্সাইটেড পন্ডস্‌-এর সঙ্গে কাজ করার জন্য। আমি বিলিভ করি, স্কিনকেয়ার নিয়ে আমার যে ইন্টারেস্ট আছে সেটাকে অডিয়েন্সের কাছে এখন থেকে আরও ভালোমতো প্রেজেন্ট করতে পারব।’

১৮৪৬ সাল থেকে স্কিনকেয়ারের এক্সপার্ট ব্র্যান্ড হিসেবে গ্লোবালি পরিচিত পন্ডস্। এ বছর বাংলাদেশে প্রথমবারের মতো স্কিনকেয়ার নিয়ে প্যাশনেট ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে অনুষ্ঠিত হয় পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার। যারা ইনফ্লুয়েন্সার হতে চায় এবং স্কিনকেয়ার নিয়ে প্যাশনেট তাদের জন্যই মূলত পন্ডস্-এর এই উদ্যোগ। এই প্ল্যাটফর্মের হাত ধরেই তারা হয়ে উঠবে বর্তমান সময়ের স্কিনকেয়ার এক্সপার্ট।

প্রায় ১৪ হাজার রেজিস্ট্রেশনের মধ্য থেকে পন্ডস্ খুঁজে নেয় ১২০ জনকে। এরপর তাদের দেওয়া হয় ১ মাসব্যাপী কনটেন্ট ক্রিয়েশন চ্যালেঞ্জ। সেখান থেকেই সেরা ১২ জনকে নিয়ে শুরু হয়েছিল দেশের প্রথম স্কিনকেয়ার ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়ার রিয়েলিটি শো। পুরো শো’তে হাউজলিড হিসেবে তাদের গ্রুম করার জন্য ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় ৩ জন ইনফ্লুয়েন্সার- সুনেহরা তাসনিম, ইশরাত জাহীন আহম্মেদ ও ঈশায়া তাহসীন। তাদের দেওয়া চ্যালেঞ্জগুলো ফেইস করেই পার্টিসিপেন্টরা এসেছে ফিনালে পর্যন্ত। পুরো জার্নিতে ১২ জনের কনটেন্টে অডিয়েন্স এনগেজমেন্ট এবং তাদের কনটেন্টের ক্রিয়েটিভিটি ও ইউনিকনেস অবজার্ভ করেছেন তারা। আর সবকিছু অবজার্ভ করে ৩ জন হাউজলিডের স্কোরিংয়ের ভিত্তিতেই পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার হয়েছেন সৈয়দা জোবায়দা শিরিন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬