সমগীতের নতুন গান ‘ধর্ম যার যার’, ভিডিও উৎসব

বিনোদন ডেস্ক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৮
মিউজিক ভিডিও উৎসব

গানের দল সমগীত আয়োজন করেছে তাদের নতুন গান ‘ধর্ম যার যার’–এর মিউজিক ভিডিও প্রকাশনা উৎসব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার পান্থপথের দৃকপাঠ ভবনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী কফিল আহমেদ, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, সায়ান, অরূপ রাহী, কাজী কৃষ্ণকলি ইসলাম, সহজিয়া ব্যান্ডের রাজুসহ বিশিষ্ট সংগীতশিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমগীতের সভাপ্রধান রেবেকা নীলা। এরপর শুরু হয় উদ্বোধনী পর্বের অংশ। সেখানে একে একে গান করেন রবি বাউল, কীর্তনীয়া অর্চনা দেবনাথ ও মায়া সাহা, এবং সুরেশ্বর দরবারের সোহাগ দেওয়ান।

এরপর উদ্বোধন করা হয় ধর্ম যার যার গানটি। উদ্বোধন করেন শিল্পী কফিল আহমেদ। গানটির প্রথম প্রদর্শনীর পর উদ্বোধনী বক্তব্য দেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী মোস্তফা জামান, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, শিল্পী অরূপ রাহী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান এবং গান করেন সহজিয়া ব্যান্ডের রাজু, সায়ান, অর্জুন কর।

সব শেষে কবি ও শিল্পী কফিল আহমেদের বক্তব্য ও গানের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।

বক্তারা বলেন, বৈচিত্র্যময় সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান প্রতিষ্ঠায় এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গানের দল সমগীত জানায়, ‘ধর্ম যার যার’ গানটির মাধ্যমে তারা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সমতা, সহমর্মিতা ও মানবিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে চায়।

সন্ধ্যা ৭টায় গানটি সমগীতের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে একযোগে সম্প্রাচারিত হয়।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৫ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement