ডেস্ক, রাজনীতি ডটকম

বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে উপস্থাপনা করলেও প্রথমবারের মতো নতুন অভিজ্ঞতার মুখোমুখি ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। নারীর সাহস, সত্য আর স্বর তুলে ধরার এক নতুন যাত্রায় দেখা যাবে তাকে। তোরসার উপস্থাপনায় ব্যতিক্রমী ঘরানার পডকাস্ট ‘শি’ আসছে অচিরেই।
এই পডকাস্টে তোরসার অতিথি হয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, দেশের জনপ্রিয় র্যাম্প মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপিকা আজরা মাহমুদ, মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান প্রমুখ।
এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘মিস বাংলাদেশ হওয়ার আগে সরকারি, বেসরকারি বিভিন্ন চ্যানেল ও কর্পোরেট শো উপস্থাপনা করেছি। তবে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। আর মিস বাংলাদেশ হওয়ার পর এবারই প্রথম উপস্থাপনায়। শোটি উপস্থাপনা করার আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটা নারীদের নিয়ে। তাছাড়া একই অঙ্গনের সবার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি। মিস বাংলাদেশ হিসেবে এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করাটা অন্যরকম ভালো লাগারও বটে। যে কারণে প্রস্তাব পেতেই লুফে নেই।’
তিনি আরও বলেন, ‘উপস্থাপনা করার জন্য অনেক প্রস্তাব আসে। কিন্তু এ ধরনের অনুষ্ঠান যে কেউ-ই পেলে লুফে নিবে। এটা যেহেতু অন্যরকম পরিকল্পনা সেই জায়গা থেকে আমার সঙ্গে যায়। যে কারণে যুক্ত হয়েছি। প্রচারে এলে দর্শক বুঝতে পারবে আসলে বিষয়টা কি।’
জানা গেছে, জেরিন তাসনিম রোজার স্ক্রিপ্টে আরিফ অপুর পরিচালনায় খালেদ সজীবের প্রযোজনায় ১৮ জুলাই থেকে কাহিনি ইউটিউব চ্যানেলে ‘শি’ পডকাস্ট শুরু হবে।
উল্লেখ্য, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ভাগীদার তোরসাকে মাঝে মধ্যে অভিনয়ে দেখা যায়। গত কোরবানির ঈদে তাকে দুটি নাটকে দেখা গেছে। এরপর মাবরুর রশিদ বান্নাহর আলোচিত ওয়েব ফিল্ম ‘লাঞ্চ’-এ দেখা গেছে। শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত ভিন্ন ঘরানার আরও একটি নাটক ও ওয়েব ফিল্ম। এ নিয়ে আপাতত বিস্তারিত বলা নিষেধ পরিচালকের পক্ষ থেকে। তবে শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৫ দিন আগে
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬