বউ নিয়ে বিয়ের পরদিনই ওমরাহ পালনে সংগীত পরিচালক

ডেস্ক, রাজনীতি ডটকম

চিরকুটের একসময়ের কি–বোর্ডিস্ট ও সুরকার–সংগীত পরিচালক এবং গায়ক জাহিদ নিরব বিয়ে করেছেন। ২৩ অক্টোবর রাতে ঢাকার নিকেতনে নিরবের বাসায় দুই পরিবারের অল্প কয়েকজনকে সঙ্গে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খবরটি নিশ্চিত করেছেন জাহিদ নিরব নিজেই।

নববধূ সূচনা তাসনীম রূপচর্চাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। বিয়ের পরদিনই তাঁরা সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনে গেছেন।

মক্কা থেকে নিরব বলেন,‘আমাদের বন্ধুত্বের সম্পর্ক ১১ বছরের। সবসময় পাশে থেকেছে, ছিল এক ধরনের ভরসা। কিছুদিন আগে সম্পর্কটাকে জীবনের পথে সঙ্গী করার ইচ্ছা থেকে তাকে প্রস্তাব দিই। ৩৮ দিনের প্রেম শেষে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

নিজেদের ঘরোয়া আয়োজনে বিয়ে সেরে এরপরই মক্কার পথে রওনা হন নিরব–তাসনীম। নিরব বলেন, ‘ইচ্ছে ছিল, বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ আসব। ভিসা হাতে পেয়েই দুই পরিবারের কয়েকজনকে নিয়ে আয়োজন সেরে ফেলেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বিয়েতে উকিল বাবা ছিলেন নাটকের পরিচিত মুখ জিয়াউল হক পলাশ। নিরব জানান, জীবনের এই যাত্রায় পলাশকে কাছে পেয়ে তিনি খুশি।

ব্যান্ডদলের বাইরে বিজ্ঞাপন দুনিয়ায় বেশ আলোচিত জাহিদ; ২০১৮ সাল থেকে প্রায় তিন শতাধিক বিজ্ঞাপনের মিউজিক করেছেন। শুধু বিজ্ঞাপনের আবহসংগীত নয়, ‘ক্লোজআপ কাছে আসার গল্প’, শর্ট ফিল্ম এবং ফিকশনে কাজ করে এরই মধ্যে আবহসংগীতে আলো ছড়িয়েছেন তিনি। ‘মহানগর’, ‘মুন্সিগিরি’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র মতো ওয়েব ফিল্মের আবহসংগীত করেছেন তিনি।

সিনেমাতেও নাম লিখিয়েছেন জাহিদ নিরব; আলোচিত ‘পরাণ’ সিনেমার আবহসংগীত তাঁর, ‘পদ্মপুরাণ’ সিনেমার আবাহসংগীতসহ সিনেমাটির থিম সং ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ’ গান কম্পোজিশন করেছেন জাহিদ নিরব।

জাহিদ নিরব পরী মণির ‘প্রীতিলতা’ ও আরিফিন শুভর ‘নূর’ সিনেমার আবহসংগীতের কাজ করছেন। পারিবারিকভাবেই সংগীতের ভুবনে যাত্রা শুরু করা জাহিদ নিরবের সংগীতে হাতেখড়ি তাঁর বাবার হাত ধরেই।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

১৮ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

১৯ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement