ইত্যাদি এবার কুড়িগ্রামে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'-র নতুন পর্ব ধারণ করা হয়েছে কুড়িগ্রামের উলিপুরে। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এই পর্বে উত্তরাঞ্চলের ঐতিহ্য এবং তথ্যসমৃদ্ধ নানা বিষয় তুলে ধরা হবে। এতে কুড়িগ্রামের ইতিহাস-ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ওপর প্রতিবেদনসহ দুটি বিশেষ গান রয়েছে।

পর্বটি আগামী ৩১ অক্টোবর রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এবারের পর্বের শুরুতেই কুড়িগ্রাম জেলার কৃষ্টি ও ইতিহাস নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান পরিবেশিত হবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এই গানের সঙ্গে কোরিওগ্রাফার এস কে জাহিদের নির্দেশনায় স্থানীয় প্রায় অর্ধশত নৃত্যশিল্পী দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করেছেন।

এছাড়াও, চিলমারীর ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের গাওয়া বিখ্যাত গান 'ও কি গাড়িয়াল ভাই' পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচদ্র রায়। সংগৃহীত কথায় গানটির মূল সুর আব্বাসউদ্দীন আহমদের হলেও, 'ইত্যাদি'-এর জন্য গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন মেহেদী।

বরাবরের মতোই এবারের 'ইত্যাদি'-তে কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে একাধিক তথ্যসমৃদ্ধ প্রতিবেদন থাকছে।

বিশেষ প্রতিবেদনে উঠে আসবে মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বীর প্রতীক তারামন বিবি এবং মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের ভূমিকা।

এছাড়া চিলমারী নদীবন্দর এবং ভাওয়াইয়া সংগীতচর্চায় অবদান রাখা শিল্পী ভূপতি ভূষণ বর্মাকে নিয়েও বিশেষ আলোকপাত করা হবে।

নিয়মিত পর্ব হিসেবে চিঠিপত্র ছাড়াও সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর নাট্যাংশ থাকছে। অনুষ্ঠানটি ৩১ অক্টোবর রাত ৮টায় বাংলা সংবাদের পর প্রচারিত হবে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৫ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement