বিনোদন প্রতিবেদক

ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান এই বয়সেও নিয়মিত কাজ করে চলেছেন। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তিনি হাসিমুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান। কিন্তু সেই তারকার অবস্থা এখন ভালো না। গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে। অঞ্জনার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি।
তিনি এইমাত্র বলেন, ‘আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’
মনি আরও বলেন, ‘আম্মু এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন। বিগত ৬ দিন ধরে তিনি এই হাসপাতালেই আছেন। আমি তো ছোট মানুষ, অনেক কিছুই বুঝি না। আমার বড় দুলাভাই উনার চিকিৎসার ব্যাপারে সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। আমি তাকে সাহায্য করছি।’
কি হয়েছিলো জানতে চাইলে মনি বলেন, ‘আম্মুর প্রায় ১৫ দিন আগে থেকে জ্বর শুরু হয়। কমছিলো, আবার বাড়ছিলো। এক পর্যায়ে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এরপরই আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।’
এতোদিন ধরে অঞ্জনার মতো প্রখ্যাত শিল্পী অসুস্থ, কিন্তু আপনারা কাউকে কিছু জানাননি কেন? জানতে চালে মনি বলেন, ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা বলে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। কিন্তু এতোদিন ধরে তো উনার মতো শিল্পীর অসুস্থতার কথা লুকিয়ে রাখা যায় না। তাই এখন সবাই আস্তে আস্তে জানতে শুরু করেছে।’
মনি আরও বলেন, ‘চিকিৎসব পরীক্ষা নিরিক্ষা করে জানিয়েছেন যে, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। আরও অনেক ধরনের পরীক্ষা করতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। আমি আবারও বলব সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। তিনি এই দেশ ও দেশের চলচ্চিত্রশিল্পকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আমার বিশ^াস সবার দোয়ায় তিনি আবারও চলচ্চিত্র অঙ্গনে হাসিমুখে ফিরবেন।’

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৮ আগস্ট ২০২৬
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬