ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন নাহিদ-আসিফ

ডেস্ক, রাজনীতি ডটকম

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর।

সিনেমার মুক্তিকে সামনে রেখে বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় এর বিশেষ শো। সেখানে সিনেমার উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলী এবং ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা। প্রিমিয়ার শেষে তাদের মুখে শোনা গেছে সিনেমাটির প্রশংসা।

বিশেষ এই ‘শো’ দেখতে এদিন বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। ‘৮৪০’ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ে মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনও চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।

‘৮৪০’র বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফী, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, শবনম ফারিয়া, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, জেফার রহমানসহ আরও অনেকে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৮ আগস্ট ২০২৬

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement